চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের টানা পাঁচ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ধাপে এসে বিপিএলে দাপট দেখাচ্ছে রংপুর রাইডার্স। টানা পাঁচ জয়ে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছুঁয়ে ফেলেছে নুরুল হাসান সোহানের দল। তিন দলেরই ১০ ম্যাচে সমান ১৪ পয়েন্ট। শনিবার মিরপুরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর।

চোটের কারণে মাশরাফী বিন মোর্ত্তজা খেলতে পারেননি ম্যাচটি। সিলেটকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। অধিনায়কের ৩৫ বলে ৫৫ ও তৌহিদ হৃদয়ের ৫৭ বলে ৮৫ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে সিলেট।

রংপুর তা টপকে যায় ২ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে। ৮ উইকেটের জয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার আশা জাগিয়েছে দলটি।

ওপেনিং জুটিতে একশ রান তুলে ফেলে রংপুর। ৩২ বলে ৪৫ রান করেন নাঈম শেখ। অপর ওপেনার রনি তালুকদার মাত্র ৩৫ বলে করেন ৬৬। শোয়েব মালিক ৩৯ ও অধিনায়ক সোহান ১৭ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন।

সিলেটের মোহাম্মদ ইরফান ও রেজাউর রহমান রাজা নেন একটি করে উইকেট।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সিলেট ওপেনার হৃদয়। আগের ম্যাচে করেন ৪৯ বলে ৭৪ রান। ধারাবাহিকতা দেখিয়ে সবাইকে পেছনে ফেলেন সর্বোচ্চ রান সংগ্রাহক এই তরুণ।

Reneta

৯ ম্যাচে ব্যাট থেকে এসেছে ৩৭৩ রান। একই দলের নাজমুল হোসেন শান্ত ১১ ম্যাচে করেছেন ৩৭১ রান।

হৃদয় ও মুশফিকের ফিফটিতে ২ উইকেটে ১৭০ রান তুলেছে সিলেট। ৫৮ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো এনে দেন তারা। যদিও তা লড়ার জন্য যথেষ্ট হয়নি।

রংপুরের হাসান মাহমুদ ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট-রংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটনের উদ্যোগ

মে ৬, ২০২৬

নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ: শাহিন

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

মে ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT