চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরেও খুলে দেওয়া হলো চিকিৎসাধীন সাঁওতালের হাতকড়া

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৩৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

হাইকোর্টের নির্দেশনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর দুই সাঁওতাল বিমল কিসকো ও চরন সরেনের হাতকড়াও খুলে দেওয়া হয়েছে। বিকাল ৪টার পর পুলিশ তাদের হাত থেকে হাতকড়া খুলে নেয়।

এর আগে হাইকোর্ট এক নির্দেশনায় ঢাকা এবং রংপুরে চিকিৎসাধীন আহত তিন সাঁওতালের হাতের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দেয়। এরপরই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীর দিনজেন টুডু’র হাতকড়া খুলে দেয় পুলিশ।

তবে এখন পর্যন্ত সরকারি ত্রাণ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আসছে সাঁওতালরা। তাদের অভিযোগ: প্রশাসন একমুখে দুই কথা বলছে। তারা একদিকে ত্রাণ দিতে চাইছে, অন্যদিকে তারকাঁটার বেড়া দিয়ে আমাদের জমি নষ্ট করছে। তাই আমরা প্রশাসনের কোনো ত্রাণ।

ত্রাণ না নিলেও সাঁওতালরা তাদের বাড়ি ভিটা ফিরে পেতে চাইছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারবেন কি না সে শংঙ্কায় দিন কাটছে তাদের।

গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আখ কাটা নিয়ে পুলিশ-সাঁওতালদের সংঘর্ষে আহদের মধ্যে ২ সাঁওতাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালের ৩১ নং ওয়ার্ড অর্থো সার্জারী বিভাগে চিকিৎসাধীন বিমল কিসকো দু’পায়েই গুলি লেগেছে। চিকিৎসা শেষে স্বাভাবিক হয়ে বাড়ি ফিরতে পারবে কি না সে শংঙ্কায় দিন কাটচ্ছে তার ।

হাসপাতালের ১৫ নং ওয়ার্ড সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন চরন সরেন। তিনি তাদের পূর্ব পুরুষের ভিটামাটিসহ পুড়িয়ে ফেলা বাড়ি-ঘর ফেরত চান।

Reneta

পুলিশ পাহারায় হ্যান্ডকাপ পড়া অবস্থায় ওই দুই সাঁওতালের চিকিৎসা চলছে। চিকিৎসক বলছেন, তাদের শারিরীক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। দ্রুতই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন হাসপাতাল পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঁওতাল পল্লীতে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT