চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে ১৩৬ রানের টার্গেট দিল রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। আসরে ‍তৃতীয় জয় পেতে মাশরাফী বিন মোত্র্তজার রাইডার্সের সামনে টার্গেট ১৩৬ রান। প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৩৫ রান করেছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ রানেই তিন উইকেট হারায় কিংসরা। স্কোর বোর্ডে ৬ রান উঠতেই আউট হন মিরাজ। রংপুর অধিনায়ক মাশরাফীর শিকার হওয়ার আগে খাতাই খুলতে পারেননি কিংসদের অধিনায়ক।

অধিনায়কের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছিলেন মুমিনুল হক সৌম্য সরকার। কিন্তু ৩৩ রানের মাথায় সোহাগ গাজী বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন মুমিনুল (১৪)। মুমিনুল ফেরার পর ফিরতে দেরি হয়নি সৌম্যরও। মাশরাফী দ্বিতীয় শিকার হওয়ার আগে তিনি করতে পারেন ১৮ রান।

ধীরে হলেও জাকির হাসানকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু জুটিতে ৫৪ রান তোলার পর রানআউট হন হাফিজ। ফেরার আগে পাকিস্তানি এই অভিজ্ঞ ব্যাটসম্যান করে ২৬ রান। হাফিজের পরপরই আউট হন লৌরি ইভানস (২)। ইংলিশ অলরাউন্ডারকে ফেরান ফরহাদ রেজা।

এই ম্যাচে সুযোগ পেয়ে ভালো করতে পারেননি রায়ান টেন ডয়েসকাটও। ১০ বলে ১৪ রান করেন ডাচ অলরাউন্ডার। ৮ রান করে ফেরেন ইসুরু উদানা। এক পাশ আগলে থেকে ব্যাট করেন জাকির। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন মাশরাফী ও ফরহাদ রেজা। সোহাগ গাজী ও শফিউল ইসলাম নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT