চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:১৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই টপকে যায় ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা।

এভিন লুইস ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ১৫ বলে ৩৪ রানের ক্যামিং ইনিংস খেলে অপরাজিত থাকেন শামসুর রহমান শুভ।

হেরেও মাশরাফীর রংপুর আরেকটি সুযোগ পাচ্ছে ফাইনালের পথে লড়ার। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। ওই ম্যাচে জয়ী দলের সঙ্গে ৮ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ইমরুল-তামিমদের কুমিল্লা।

১৬৬ রানের মাঝারি সংগ্রহ তাড়ায় নেমে শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে ঘোরে কুমিল্লার রানের চাকা। বড় হতে থাকে জুটিও। এভিন লুইস ও এনামুল হক বিজয় দ্বিতীয় উইকেটে ৯০ রান যোগ করে তৈরি করে দেন জয়ের পথ।

শেষ ৫ ওভারে দরকার পড়ে ৪১ রান। জয়ের ভিত গড়ে দিয়ে শফিউল ইসলামের বলে বোল্ড হন এনামুল। ৩২ বলে দুটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৯ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

লুইসের সঙ্গে শামসুর জুটি বাধলে দ্রুতই জয়ের নাগাল পায় কুমিল্লা। ৪টি চার ও ২ ছয়ে শামসুর শেষে একপেশে বানিয়ে ফেলেন ম্যাচ।

Reneta

লিগপর্বে মুখোমুখি দেখায় রংপুরের কাছে দু’বারই শোচনীয় হারের পর কোয়ালিফায়ার ম্যাচে ঘুরে দাঁড়াল কুমিল্লা। নিল মধুর প্রতিশোধও।

ইনিংসের গোড়পত্তন করতে নেমে সতর্ক হয়েই ব্যাট চালান তামিম ইকবাল ও লুইস। কিন্তু পঞ্চম ওভারে বোলিংয়ে আসা মাশরাফীর পঞ্চম বলে পুল করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগলে মিডঅনে হাওয়েলের সহজ ক্যাচে পরিনত হন তামিম। ৩৫ রানে ভাঙে ওপেনিং জুটি। একটি ছয় ও একটি চারে ১৪ বলে ১৭ রান করেন যান তামিম।

শুরুতে তামিমকে হারালেও ম্যাচ জিততে বেগ পেতে হয়নি কুমিল্লার। লুইস-এনামুল-শামসুর মিলে সহজেই জয় নিশ্চিত করেন।

টস জিতে ব্যাটিংয়ে এসে শুরুটা ভালো হয়নি রংপুরেরও। চোটের কারণে ছিটকে যাওয়া হেলসের জায়গায় ওপেনিংয়ে নেমে ১ রানের বেশি করতে পারেননি মেহেদী মারুফ।

দ্রুত সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুনও। ব্যক্তিগত ৩ রানের সময় রানআউট হন। এরপর রাইলি রুশোকে নিয়ে সংগ্রহ বাড়ানোয় মন দেন ক্রিজ গেইল। দ্রুত রান তুলতে না পারলেও মাঝে মধ্যেই বড় শটে চেনারূপের আভাস দিচ্ছিলেন। শেষপর্যন্ত অবশ্য ৪৬ রানের বেশি আগাতে পারেননি ক্যারিবীয় তারকা। ৬ চার ও এক ছক্কায় তার ৪৪ বলের ইনিংসটি থামে মেহেদীর বলে পেরেরাকে ক্যাচ দিয়ে।

ফিরে যাওয়া ডি ভিলিয়ার্সের জায়গায় নেমে ৩ রানের বেশি করতে পারেননি রবি বোপারাও। রুশো তখনও ছিলেন। বেনি হাওয়েলকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়েছেন। দুজনে যোগ করেছেন ৭০ রান।

রুশো ৪ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪৪ করে ফিরলে ভাঙে জুটি। হাওয়েল শেষঅবধি ছিলেন। তুলে নিয়েছেন ফিফটি। দলকে দেড়শ পার করিয়ে দেয়ার পথে তার অবদান ৫৩, ২৮ বলের ইনিংসটিতে ৩ চার ও ৫ ছক্কার মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা-রংপুরবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাজ্জাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT