শিক্ষা

যৌন হয়রানি: জবির ২ শিক্ষার্থী বহিষ্কার

যৌন হয়রানি: জবির ২ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ফটো

ভর্তি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন, মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জয়নুল আবেদীন এবং মোঃ মোবারক ঠাকুর প্রিন্স।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই ধরনের কাজের জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না- তার লিখিত জবাব ৭ দিনের মধ্যে দাখিল করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে।

গত ৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন  ভর্তি পরীক্ষা শেষে বের হবার সময় এক ছাত্রীকে যৌন হয়রানি করে বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী।

এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন হয়রানির শিকার ওই ছাত্রী। লিখিত অভিযোগে তিনি জানান, দুপুরে পরীক্ষা শেষে বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে ডেকে আপত্তিকর মন্তব্য করে।

এছাড়া ওড়না না পড়ার জন্যও তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিষয়:জবি শিক্ষার্থী বহিষ্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…