চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির দায়ে মার্কিন অভিনেতা বিল কসবির সাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

হলিউডের প্রখ্যাত কমেডিয়ান, অভিনেতা ও সঙ্গীতব্যক্তিত্ব বিল কসবিকে তিন থেকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার আদালত। যৌন হেনেস্তার অভিযোগে ৮১ বছর বয়সী এই কমেডিয়ানকে ওই শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করছেন কসবির আইনজীবীরা।

বিচারক কসবিকে ‘সহিংস যৌন শিকারি’ হিসেবেও শ্রেণিভুক্ত করেছেন। ফলে তাকে বাকি জীবন কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং যৌন অপরাধী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি।

একসময়ের বন্ধু টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসক আন্দ্রে কনস্ট্যান্ডকে মাদকদ্রব্য সেবন করানো ও যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এপ্রিলে যৌন হেনস্তার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন কসবি। ২০০৪ সালে কসবির ফিলাডেলফিয়ার বাড়িতে যৌন হেনস্তার ওই ঘটনাগুলো ঘটেছিল। তবে সাজার পর কোনো বিবৃতি দিতে চান নি বিল কসবি।

আদালতের রায় অনুযায়ী, কসবিকে অবশ্যই তিন বছর পেনসিলভানিয়ার কারাগারে থাকতে হবে। তারপর জামিনে মুক্তি পাওয়ার যোগ্য হয়ে উঠবেন তিনি। কিন্তু তারপরও তাকে দশ বছর কারাবাস করতে হতে পারে।

আশির দশকে টেলিভিশনে ‘কসবি শো’ নামে অনুষ্ঠান করে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিল কসবিহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT