চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগে রাবির সেই শিক্ষককে অব্যাহতি

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীকে সকল বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ইনস্টিটিউটের কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউটের সকল বর্ষের কার্যক্রম থেকে অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বিভিন্ন কাজে আমরা একটু ব্যস্ত। তাই এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিষয়টি আরও খতিয়ে দেখতে একটু সময় লাগছে।

গত ২৫ জুন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্তের অভিযোগ করেন ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী। পরে ওই দিনই ২য় বর্ষের এক শিক্ষার্থী বিভাগের পরিচালকের সামনে সেই শিক্ষকের বিরুদ্ধে উত্যক্তের মৌখিক অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইইআর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি সভা ডেকে বিষ্ণু কুমার অধিকারীকে ২য় ও ৪র্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নেওয়ার হুমকির অভিযোগ ওঠে। ওই দুই শিক্ষার্থী পরে থানায় সাধারণ ডায়েরিও করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানিরাবিশিক্ষককে অব্যাহতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT