বলিউডের তুখোড় অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে যৌন হেনস্তার। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু এমন অভিযোগ শুনে হেসে উড়িয়ে দিলেন নানা পাটেকার!
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এমন ঘটনার পর পরই বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে যায় বলিউডে! আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিযুক্ত নানা পাটেকার।
তবে এই বিষয়ে কিছু বলার আগে হেসে অভিযোগটি উড়িয়ে দেন নানা পাটেকার। পাল্টা প্রশ্ন করেন, যৌন হেনস্তা বলতে তনুশ্রী কী বুঝাতে চাইছেন? সে বিষয়টিও জানতে চান এই অভিনেতা।
বলেন, যেদিনের কথা বলা হচ্ছে সেই সময় শুটিং সেটে ৫০ থেকে ৬০ জন হাজির ছিলেন। এমন অভিযোগকে অবান্তর দাবী করে নানা পাটেকার বলেন, এই বিষয়ে আলোচনা করা মানে শুধু শুধু সময় নষ্ট করা।
যৌন হেনস্তার অভিযোগে বলিউডেও অনেকে পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকে। তনুশ্রীর পক্ষ নিয়ে অনেকে সোশাল মিডিয়াতেও কথা বলছেন।








