চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন সহিংসতার সঙ্গে ক্ষমতার সম্পর্ক জড়িত: আনু মুহাম্মদ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৭:০০ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বাংলাদেশ
A A

ক্ষমতার কারণে যে বেপরোয়া ভাব, মানুষের প্রতি অসম্মান ও বাহাদুরি তৈরি হয় তার কারণেই নিপীড়নের ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক আয়োজিত দেশব্যাপী চলমান যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বেলা সাড়ে ১১ টায় ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে অধ্যাপক আনু মুহম্মদ বলেন, ‘যে সমাজে নিপীড়নই প্রধান সেই সমাজের একটি ভয়ঙ্কর দিক হচ্ছে যৌন সহিংসতা। যৌন সহিংসতার সঙ্গে ক্ষমতার সম্পর্ক জড়িত। যারা বিভিন্ন দিক থেকে ক্ষমতার সাথে সম্পর্কিত তারাই ক্ষমতার অপব্যবহার কিংবা বেপরোয়া ভাব দেখিয়ে নিপীড়নসহ বিভিন্ন সহিংসতামূলক কর্মকান্ড ঘটিয়ে থাকে। আর নিপীড়নেরই একটি বহিঃপ্রকাশ হচ্ছে ধর্ষণ।’

তিনি বলেন, ‘যৌন সহিংসতার বহু ঘটনাই আমাদের সামনে আসে না। কেবল সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করেই বিভিন্ন পরিসংখ্যান তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে যৌন সহিংসতার সংজ্ঞা অনুযায়ী ঘরে-বাইরে, কর্মস্থলে, শিক্ষাঙ্গনে তালিকা করলে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি নারী শিশুই প্রতিনিয়িত যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে। সেই নিপীড়নের ঘটনা প্রকাশিত হলে আরো বড় ধরণের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে কিংবা লোক-লজ্জার সম্মুখীন হওয়ার ভয়ে তারা খবরটা বাইরে প্রকাশ করতে চায় না। কিন্তু নিপীড়নের জগতে এই নীরবতা ভঙ্গ করাই হচ্ছে বড় লড়াইয়ের কাজ।’

সমাবেশে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি বলেন, ‘ধর্ষণের জন্য নারীর পোষাক, চালচলনকে দায়ী করতে একটি পক্ষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাদের প্রতি প্রশ্ন- তাহলে শিশুরা কেন যৌন সহিংসতার শিকার হচ্ছে? পুরুষতান্ত্রিক মানসিকতায় যেখানে ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী কার হয় সেখান থেকে বেরিয়ে আসতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক খায়েরুজ্জাহান মিতু প্রমুখ।

মুরাদ চত্বরের সমাবেশ শেষে দুপুর ১টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে একই ব্যানারে অপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি সংসদের সাধরণ সম্পাদক মাহাথির মুহাম্মদ, ছাত্র ফেডারেশনের সংগঠক অংশু প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ: আনু মুহাম্মদবনানীবনানীতে ধর্ষণের প্রতিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়ায় ধর্ষণের জবানবন্দি প্রকাশ গ্রহণযোগ্য নয়

পরবর্তী

‘পরিবর্তনের অঙ্গীকারে’ ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্টের অভিষেক

পরবর্তী

‘পরিবর্তনের অঙ্গীকারে’ ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্টের অভিষেক

ছবি: বিসিবি

অনুশীলনে সিরিয়াস মাশরাফিরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT