চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন-সন্ত্রাস থেকে নারীকে রক্ষায় বিতর্কিত উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৫
নারী
A A

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানীতে বিনোদন কেন্দ্রগুলোতে ১১টার পর নারীদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন জারি করা হয়েছে।

নারীদের প্রতি একপাক্ষিকভাবে এই কার্ফিউ আরোপের যুক্তিতে উল্লেখ করা হয়েছে যে, এতে করে নারীদের উপর যৌন সহিংসতা কমবে। কিন্তু সমালোচকেরা এই আইনকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন।

বান্দা আচেহ’র মেয়র ইলিজা সালাউদ্দিন জামাল নিদের্শ দিয়েছেন যে রেস্টুরেন্ট, স্পোর্টস সেন্টার, ইন্টারনেট ক্যাফে এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোতে নারীরা যেনো রাত ১১ টার পরে আর সেবা না পায়। তবে তাদের সাথে স্বামী বা পরিবারের অন্য কোন পুরুষ সদস্য থাকলে তারা এ সেবা লাভ করতে পারবে।

এছাড়া প্রতিষ্ঠানগুলোতে রাত ১১ টার পরে নারীদের কাজ করার ব্যপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশনা গত ৪ জুন থেকে কার্যকর হয়েছে।

একই নির্দেশনায় রাত ১০টার পরে কোন অভিভাবক ছাড়া শিশুদের বাইরে থাকার ব্যপারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার নারী ও শিশুদের অধিকারের জন্য কাজ করা একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিনিক রাহাউ বলেন, এই নির্দেশনা বৈষম্যমূলক এবং দেশটির সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই নীতি নাগরিকদের রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকারের ব্যর্থতাই প্রকাশ করে বলে তিনি জানান।

Reneta

নারীদের গভীর রাত পর্যন্ত কাজ করাকে শোষণমূলক অভিহিত করে মেয়র জামাল বলেন, এতে করে নারীদের যৌন সন্ত্রাসের শিকার হওয়ার শঙ্কা বেড়ে যায়। এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শ্রম আইনের সাথে এই নিদের্শনা সামঞ্জস্যপূর্ণ বলে জানান জামাল। তিনি আরো বলেন, নারী কর্মী বিশেষত যারা বিনোদন কেন্দ্রে কাজ করেন তাদের রক্ষা করাই এ আইনের লক্ষ্য।

২০০৬ সালে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে আচেহ প্রদেশে ইসলামিক শরিয়াহ এর একটি সংস্করণ বাস্তবায়ন করা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াযৌন সহিংসতাযৌনসন্ত্রাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে অনুকরণীয় ভার্জিন গ্রুপের ব্রানসন

পরবর্তী

নারী নির্যাতনরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান বার্নিকাটের

পরবর্তী

নারী নির্যাতনরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান বার্নিকাটের

ঝটিকা সফরে হাতিরপুল-কাঁটাবনে মেয়র

সর্বশেষ

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT