চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়নে বিচারহীনতায় কিশোরীর আত্মহত্যা, গাফিলতির অভিযোগে ওসি প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২১, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ, জনপদ, রাজশাহী
A A

রাজশাহীর মোহনপুর উপজেলায় যৌন নিপীড়নের বিচার না পেয়ে সুমাইয়া আক্তার বর্ষার (১৪) আত্মহত্যার ঘটনায় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে জেলা পুলিশ সদর দপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের উপ মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) মো. সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন: বর্ষার আত্মহত্যার ঘটনায় মামলা নিতে পুলিশের গাফিলতি অভিযোগ করেন তার বাবা। বিষয়টি খতিয়ে দেখতে রোববার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা পুলিশের ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান মোল্লার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ।

Reneta

তিনি আরও বলেন: সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদ‌ন্তের স্বা‌র্থে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনকে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইনন্সে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম বলেন: ইতোমধ্যে আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি। এ ঘটনায় মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলার তদন্ত প্রসঙ্গে তিনি আরও বলেন: মামলা দুটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করবে। এখন মামলার তদন্ত কর্মকর্তা ঠিক হয়নি।

জানা যায়, আবদুল মান্নান ও ফরিদা বেগমের তিন সন্তানের মধ্য বর্ষা সবার ছোট। তাদের কোনো ছেলে সন্তান নেই। পাশের বাড়ির মুকুল দীর্ঘদিন ধরে বর্ষাকে উত্যক্ত করে আসছিল। কিন্তু বর্ষা তাতে সাড়া দেয়নি। সে এসবের প্রতিবাদ করে আসছিল। বাড়ির বাইরে গেলেই তাকে নানাভাবে হেনস্থা ও উত্যক্ত করতো মুকুল। মুকুলের নামে মামলা করায় তার মা কাজল রেখা বর্ষাকে বকাঝকা করতো। এছাড়াও প্রতিবেশী হওয়ায় সবসময় বর্ষাকে গালাগাল করতো মুকুলের স্বজনরা। মুকুল ও তার পরিবার বর্ষাকে আত্মহত্যায় বাধ্য করে।

বর্ষার বাবা আবদুল মান্নান জানান: তার মেয়েকে বান্ধবী সোনিয়ার মাধ্যমে অপহরণ করে শহরে নিয়ে যৌন নির্যাতন করে মুকুল। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। আপসের কথা বলে আসামিদের আটকের পর ছেড়ে দেয় পুলিশ। এতে ক্ষোভে-অভিমানে তার মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর ব্যবস্থা নিলে বর্ষাকে মরতে হতো না।

গত ১৭ মে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা করেছেন বর্ষার বাবা। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।

গত ১৬ মে সন্ধ্যায় মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাড়ি থেকে বাকশিমইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বর্ষার লাশ উদ্ধার করা হয়। বর্ষা নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে একটি চিরকুটে যৌন নিপীড়নের বিচার না পাওয়ার কথা লিখে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাপুলিশের অপরাধযৌন নিপীড়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT