ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং যৌন নিপীড়নের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণপদযাত্রা শুরু করে তারা। প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পদযাত্রা হওয়ার কথা থাকলেও শাহবাগ মোড়ে তাদের বাধা দেয় পুলিশ।
সেখানে সমাবেশে বক্তারা বলেন, পুলিশের বাধা তাদের মৌলবাদী মনোভাবেরই পরিচয়। তবে এভাবে বাধা দিয়ে আন্দোলন যেমন থামানো যাবে না তেমনি ধর্ষকদেরও রক্ষা করা যাবে না।







