চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন কেলেঙ্কারির ধাক্কায় পেছালো সাহিত্যে নোবেল ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
সাহিত্যে নোবেল পুরস্কার-যৌন কেলেঙ্কারি-যৌন নির্যাতন-সুইডিশ অ্যাকাডেমি

যৌন নির্যাতনের অভিযোগে চরম অস্থিরতার মুখে থাকা চলতি বছর বিজয়ী ঘোষণা করবে না বলে জানিয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার নির্ধারণকারী সুইডিশ অ্যাকাডেমি।

সংস্থাটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনে অভিযোগ এবং ওই ইস্যুতে সংস্থার অবস্থান নিয়ে বেশ কিছু সময় ধরে ব্যাপক সমালোচনা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সদস্যের সঙ্গে অ্যাকাডেমির প্রধান এবং আরও চার সদস্যও পদত্যাগ করেছেন।

কিন্তু তারপরও পরিস্থিতির জটিলতা কাটেনি। তাই এ বছর সাহিত্যে নোবেল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

Banglabid

বিবিসি জানায়, যৌন কেলেঙ্কারির কারণে সুইডিশ অ্যাকাডেমির ওপর বর্তমানে জনগণের আস্থা কমে গেছে এই আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর বদলে আগামী বছর এক সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বছর নভেম্বরে ফরাসি আলোকচিত্রী জ্য-ক্লঁদ আরনল্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ১৮ নারী। তিনি একটি কালচারাল প্রজেক্ট চালাতেন সুইডিশ অ্যাকাডেমির অর্থায়নে।

Reneta

নির্যাতনের বেশ কিছু ঘটনা অ্যাকাডেমির মালিকানাধীন কিছু ভবনে ঘটেছিল বলেও অভিযোগ ওঠে।

আরনল্ট অবশ্য এর সব অভিযোগই অস্বীকার করেছেন।

এ ঘটনায় অ্যাকাডেমির সদস্য লেখক-কবি ও আরনল্টের স্ত্রী কাতারিনা ফ্রস্টেনসানের কমিটি থেকে সরানোর দাবি ওঠে। ওই সময় সংস্থাটি কাতারিনাকে কমিটি থেকে অপসারণের বিরুদ্ধে ভোট দিলে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

সমালোচনার ধারাবাহিকতায় সদস্যদের মাঝে স্বার্থের দ্বন্দ্ব, এমনকি নোবেল বিজয়ীদের নাম ফাঁস হওয়ার অভিযোগ উঠলে বিভেদ দেখা দেয় খোদ সুইডিশ অ্যাকাডেমির মাঝেই। যার ফলে এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন কাতারিনা ফ্রস্টেনসান ও অ্যাকাডেমি প্রধান প্রফেসর সারা দানিউস এবং আরও চার সদস্য।

অ্যাকাডেমির কয়েকজন সদস্য অবশ্য বলছেন, ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে অন্তত পুরস্কার ঘোষণা করা প্রয়োজন। কিন্তু অন্যরা মনে করছেন, প্রতিষ্ঠানটি বর্তমানে এমন গুরুত্বপূর্ণ একটি সম্মাননা প্রদানের মতো অবস্থায় নেই।

১৯০১ সালে প্রথম বিজয়ী ঘোষণার পর থেকে আজ পর্যন্ত এত বড় কেলেঙ্কারির মুখে পড়েনি বিশ্বখ্যাত এই পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেল পুরস্কারলিড নিউজসাহিত্যে নোবেল
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

আফগানদের সঙ্গে না খেলে কাউন্টিতে যাচ্ছেন কোহলি

পরবর্তী

‘আমাকে নিয়ে কাজ করতে হলে ভালো বাজেট লাগবে’

পরবর্তী

‘আমাকে নিয়ে কাজ করতে হলে ভালো বাজেট লাগবে’

শক্তিমান চাকমা

শক্তিমান চাকমার শেষকৃত্য থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলি, নিহত ৫

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT