চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে হাসিটা ভেস্তে দেবে আপনার সব পরিকল্পনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সহজ-সরল একগাল হাসি। ভূবন ভোলানো! যে হাসিতে গলে যেতে বাধ্য সমালোচকরাও, ক্রিকেটপ্রেমীরা তো অবশ্যই! মোস্তাফিজুর রহমানের এমন এক হাস্যোজ্জ্বল মুহূর্তকে উপজীব্য করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল দলটি নিজেদের ফেসবুক পাতায় ফিজের ছবি দিয়ে যেকোনো জায়গায়, যেকোনো অবস্থা থেকে সমর্থকদের কাছে সমর্থন প্রত্যাশা করেছে।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামবে মোস্তাফিজদের মুম্বাই। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ইন্ডিয়ান্সরা প্রথম জয়ের দেখা পেলেও বেশ খরুচে ছিলেন ফিজ। ৪ ওভারে ৫৫ রান দিয়ে ছিলেন উইকেটহীন।

আগের তিন ম্যাচে অবশ্য দারুণ উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। সেই তিন ম্যাচে দল হারলেও ৫ উইকেট নিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছেন কাটার মাস্টার।

বেঙ্গালোর ম্যাচ খারাপ খেলায় হয়ত একটু মানসিক চাপ নিয়েই রাজস্থানের বিপক্ষে নামবেন মোস্তাফিজ। যদিও অনুশীলনে ফুরফুরে আর নির্ভার মেজাজেই দেখা গেছে তাকে। তারই হাস্যোজ্জ্বল এক মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রীর ক্যামেরায়।

সেই ছবিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতায় পোস্ট করেছে মুম্বাই। সঙ্গে চেয়েছে সমর্থনও, ‘এটা সেই হাসি, যা দেখে আপনাকে রোববার সন্ধ্যার সব পরিকল্পনা কমিয়ে আনতেই হবে। কে কোথা থেকে আমাদের ছেলেদের সমর্থন জানাবেন আপনারা?’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin4

সর্বশেষ

ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT