চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে হাত ককটেল বিতরণ করেছে সেই হাতেই এখন লিফলেট:প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:২৭ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

‘যে হাত মাত্র কয়েকটা দিন আগেও ককটেল বিতরণ করেছে সেই হাতই এখন লিফলেট বিতরণ করছে’ রোববার কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৯২ দিন তিনি
বাসায় না থেকে অফিসে থাকলেন, তিনি নাকি আওয়ামী লীগকে উৎখাত না করে বাসায়
ফিরবেন না। সেই তো ঠিকই ফিরলেন। আমরা তো এখনো সরকার পরিচালনা করছি।

ক্রমাগত হরতাল ও অবরোধে প্রায় ১৫০ জন পুড়ে মারা যাওয়া এবং ৫০০ জন আহত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি আগেই তাকে বলেছিলাম আগুন নিয়ে খেলবেন না, তাহলে আপনারেই হাত পুড়ে
যাবে। যে বাস আপনি পুড়িয়ে দিয়েছেন সেই বাস মার্কায় আবার ভোট চান কি করে?

এদেশের মানুষ সহজে অতীত ভুলে যায় মন্তব্য করে  তিনি বলেন, যে মানুষ আপনার দোকান পুড়িয়ে
দিয়েছে সেই মানুষটিই দোকানে এলে আপনি কিভাবে পারেন হাসিমুখে কথা বলতে? যে
খুন করেন তাকেই কি জনগণ ভালোবাসে? জনগণের কি ঘৃনা নেই?

৭৫ এর পর এদেশে প্রতিরাতে কারফিউ হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেটা কি গণতন্ত্র ছিলো? সেটা ছিলো কারফিউ গণতন্ত্র। এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে পুরো কৃষকজাতি। বিএনপির আমলে অনেক সেনা অফিসার হত্যা করেছে। কৃষকদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে। যে জামায়াতে ইসলাম গণহত্যা চালিয়েছে, গণধর্ষণ করেছে তাদের আবার ক্ষমতায় বসিয়েছে, যাদের এদেশে নাগরিকত্বই ছিলো না; তাদের আবার ফেরত আনা হয় ওই সময়ই।

৯৫ সালের ইতিহাস টেনে তিনি বলেন, সারের দাবিতে মানববন্ধন করেছিল কৃষক। বিনিময়ে তারা কেবল গুলি পায়। ১৮ জন কৃষক সেসময় মৃত্যুবরণ করেন। এরপর আমরা ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ আন্দোলন করি। প্রতিবছর আওয়ামী লীগ এখন সেই কর্মসূচী পালন করছে।

Reneta

৯৬ সালে এদেশে ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিলো। ৫ বছরে সেটা পূরণ করে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের কোনো খাবার বিদেশ থেকে আমদানী করতে হয়না। বাইরের কোনো দেশের সাহায্য প্রয়োজন হলে আমরা সেটাও দিতে পারবো বলে আশা করি। বলেন প্রধানমন্ত্রী।

কৃষকদের নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ সরকার। ৯৬ সালের আগে একবার বিশ্বব্যাংক এসেছিলো এদেশে। তারা বলেছিলো কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না। আমরা বলেছি, আমাদের কৃষক গরীব। তাদের সহায়তা দিতেই হবে। আমরা তাদের কথা শুনিনি। আমরা গবেষণার জন্য থোক টাকা বরাদ্দ দিয়েছি। গবেষণার কারণেই আমরা আজ উচ্চ ফলনশীল, লবণ সহিষ্ণু, ক্ষরা সহিষ্ণু ধান চাষ শুরু করতে পারলাম।

কৃষকদের সহায়তার কথাও বলেন তিনি। ৯৮ এর বন্যার সময় বিবিসি ও ইউএনডিপি বলেছিল এতে প্রায় ২ কোটি মানুষ মারা যাবে। আমরা সেটা হতে দেইনি। খাবার, চিকিৎসা পাঠিয়েছি নৌকা, ভ্যান বা হেলিকপ্টারে করে। যারা ঋণ নিয়েছিলো তাদের ঋণ বন্ধ করে নতুন করে ঋণ দেয়ার ব্যবস্থা করি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ দেশকে সামনে এগিয়ে নেওয়া। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া। আমরা কৃষকদের জন্য খাদ্য আইন তৈরি করেছি। তাদের ব্যাংক ঋণ দিচ্ছি। এজন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুললে সরকারের সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছাবে।

কৃষকলীগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরও অনেক দায়িত্ব আছে। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো সেসময় আমি আমার দেশকে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। কৃষকলীগের কাজ হলো আওয়ামী লীগের কথা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। তাদের সঞ্চয় যদি ১০০ টাকা হয় তাহলে সরকার আরো ১০০ টাকা কৃষককে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষকলীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬

ইসরায়েলের সঙ্গে আলোচনায় কারামের নেতৃত্বে লেবানন

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT