চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সব ছবির জন্য আলোচিত সাই পল্লবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ন ১০, মে ২০২০
বিনোদন
A A

৯ মে ২৮ বছরে পা রাখলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। দারুণ দারুণ কাজ নিয়ে নানা সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির এই সুন্দরী।

গেল বছর ২ কোটি রুপির বিণিময়ে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে চমকে দিয়েছিলেন সাই। তার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইতিবাচক প্রভাব ফেলে গোটা ভারতে।

২০০৮ সালে একটি ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নিয়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে সাই পল্লবীর। ‘প্রেমাম’ নামের ছবি দিয়েই মূলত পরিচিত পান। শুধু তাই নয়, এই ছবির মধ্য দিয়ে তার অভিনয় পারদর্শিতায় মুগ্ধ হন দর্শক। খ্যাতি ছড়িয়ে যায় গণ্ডি। বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিনে তার আলোচিত পাঁচটি ছবির কথা থাকলো এখানে:

প্রেমাম: ২০১৫ সালে মালায়ালাম ছবি ‘প্রেমাম’ দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাই পল্লবী। আলফোনস পুতিরান পরিচালিত সেই ছবিটির গল্প সব শ্রেণির দর্শক পছন্দ করেন। বিশেষ করে সাইয়ের অভিনয়ে অন্যরকম ব্যতিক্রম খুঁজে পান দর্শক। বক্স অফিসেও ব্লকবাস্টার হয় প্রেমাম। যা রাতারাতি সাইকে এনে দেয় সম্মান ও জনপ্রিয়তা। ছবিতে তার বিপরীতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা নিভিন পাউলিকে।

কালি: ২০১৬ সালে জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের বিপরীতে ‘কালি’ সিনেমায় অভিনয় করেন সাই। সেই ছবিটিও ব্লকবাস্টার হয়েছিলো।

ফিদা: ২০১৭ সালে রোমান্টিক চলচ্চিত্র ‘ফিদা’র মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন সাই পল্লবী। ‘ফিদা’ ছবিটি টেলিভিশনে সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল। এমনকি ৫ম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল।

Reneta

দিয়া  ও মারি-২: মালায়ালাম এর পর সাইয়ের এন্ট্রি ঘটে তেলেগু। এর ঠিক পরেই ‘দিয়া’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয়। ছবিটিও দর্শক ব্যাপক প্রশংসা করেন। এছাড়াও সাইকে দক্ষিণী সুপারস্টার ধানুশের বিপরীতে দেখা যায় ‘মারি ২’ সিনেমায়।

আথিরান: ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়ালাম ইন্ডাস্ট্রির আলোচিত ছবি ‘আথিরান’ সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবিতে সাইয়ের বিপরীতে অভিনয় করেন তারকা অভিনেতা ফাহাদ ফসিল। এই ছবিতে দুর্দান্ত অভিনয় করে আরো একবার সবার মন জয় করে নেন সাই পল্লবী।

Jui  Banner Campaign
ট্যাগ: কালিতামিলতেলেগুদুলকার সালমানধানুশমালায়ালামলিড বিনোদনসাই পল্লবী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT