চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে বিবেচনায় টেস্টে মাহমুদউল্লাহ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৭:১১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোনো বিবেচনায় তিনি মিডলঅর্ডারের অন্যতম ভরসা। বর্তমান দলটার স্মরণীয় কিছু জয়ের অন্যতম কারিগরও। কিন্তু সাদা পোশাকে ঠিক যেন নিজেকে মেলে ধরতে পারছিলেন না। একাদশ থেকে ছিটকে যেতে হল। তবে সাকিবের স্বেচ্ছা বিশ্রাম অনুমোদন পাওয়ায় আর চোখ ফিরিয়ে রাখতে পারলেন না নির্বাচকরা। অভিজ্ঞতার বিচারেই আবারও তাই টেস্ট দলে মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার বিকেলে মিরপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাতে আগামী ১৬ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশ্যে বিমানে চাপা দলের সঙ্গী হচ্ছেন মাহমুদউল্লাহও। যাতে কাজ করেছে প্রধান নির্বাচকের ব্যক্তিগত চাওয়াও।

‘সে বাউন্সি উইকেটে ভালো ব্যাট করতে পারে। যেখানে বল দ্রুত ব্যাটে আসে। আমরা তাই চিন্তা করেছি ওর কথা। সেই বিবেচনাতেই ওকে রাখা হয়েছে।’

মাহমুদউল্লাহ বাদ পড়েছিলেন গত শ্রীলঙ্কা সিরিজে। মার্চে গলে বাংলাদেশের শততম টেস্টে বাদ পড়ার পর ওয়ানডেতেও জায়গাটা নড়বড়ে হয়ে পড়েছিল। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে ওঠার পথে নিউজিল্যান্ডকে হারানো জয়ে সেঞ্চুরি হাঁকিয়ে রঙিন পোশাকে অটোমেটিক চয়েসে থাকলেও ঘরের মাঠে অজি সিরিজে টেস্টে উপেক্ষিতই থাকলেন। তিন টেস্ট বাইরে থাকার পর আবারও ডাক মিলল। সুযোগ মিলল থমকে যাওয়া টেস্ট ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করার।

সেই পথে মাহমুদউল্লাহকে বেশি করে দলে চেয়েছেন খোদ প্রধান নির্বাচকই। মিনহাজুল আবেদিন জানালেন, তিনিই খুব করে দলে চাইছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহকে।

‘ব্যক্তিগতভাবে আমিই ওকে দলে চেয়েছি। ইংল্যান্ডে ভালো করেছে। স্কয়ার অব দ্য উইকেটে সবসময়ই ভালো সে। ওর উপর আমার অনেক আস্থা। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ওকে নিয়ে। তাই ওকে দলে চেয়েছি।’

৩৩ টেস্ট খেলা মাহমুদউল্লাহর দলে ফেরার পেছনে অবশ্য কাজ করেছে সাকিবের বিশ্রামের বিষয়টিও। প্রধান নির্বাচক অভিজ্ঞতার ঘাটতি অভিজ্ঞতা দিয়ে নিরূপণের বিষয়টিও যোগ করলেন, ‘সাকিব যেহেতু নেই। সিনিয়র, অভিজ্ঞ একজন ব্যাটসম্যান দরকার ওখানে। সেই চিন্তায়ও মাহমুদউল্লাহকে দলে রাখা।’

ক্রিকেটপ্রেমীদের চাওয়া ছিল তাকে দলে ফেরানোর। টিম ম্যানেজমেন্টও চাইল। সাড়া দিলেন নির্বাচকরাও। এখন কাজটা মাহমুদউল্লাহর নিজের। সাউথ আফ্রিকায় ব্যাট কথা বললেই হয়।

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা নির্মূলের মতো গণতন্ত্র নির্মূল করছে সরকার: ফখরুল

পরবর্তী

বিরতি নেবেন লেডি গাগা

পরবর্তী
লেডি গাগা

বিরতি নেবেন লেডি গাগা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ সহায়তার আশ্বাস

সর্বশেষ

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT