চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দ্বীপ শুধুই নিজের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A

সামনে নীল সমুদ্রের স্বচ্ছ জল। পায়ের নিচে সাদা বালুকাময় সৈকত। চারিদিকে নিস্তব্ধতা আর হাতে প্রিয়জনের হাত। আর কেউ নেই, শুধুই যেন দুজনের দ্বীপ। ভাবছেন এমনটা কল্পনাতেই সম্ভব? নাহ, কল্পনা নয়, বাস্তবেই আছে এমন দ্বীপ যা উপভোগ করা সম্ভব একদম ব্যক্তিগতভাবে।

প্রিয়জনের সান্নিধ্যে অবকাশ যাপনে অনেকেরই পছন্দ সমুদ্রের তীরের কোনো স্থান। কিন্তু অতিরিক্ত ভিড় পছন্দ করেন না অনেকেই। এমন ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখেই ক্যারিবিয়ান আইল্যান্ডে লিটিল পিটার ওয়েসিস নামের একটি ‘প্রাইভেট আইল্যান্ড’ তৈরি করা হয়েছে। সাগরের পাড়ে, সেন্ট্রাল বেলিজ উপকূল থেকে মাত্র ৪ মাইল দূরে এবং পৃথিবীর দ্বিতীয় বৃহৎ প্রবাল প্রাচীর থেকে ১০ মিনিট বোট রাইড দূরত্বে এই ‘প্রাইভেট আইল্যান্ড’ এর অবস্থান।

প্রাইভেট আইল্যান্ড
ভ্রমণপ্রেমীদের কথা মাথায় রেখেই লিটিল পিটার ওয়েসিস নামের একটি ক্যারিবিয়ান আইল্যান্ডে তৈরি করা হয়েছে ‘প্রাইভেট আইল্যান্ড’।

সুস্বাদু সামুদ্রিক খাবার এবং ক্যান্ডেল লাইট ডিনারের সুবিধা আছে অতিথিদের জন্য। স্নরকেলিং    করে সাগরের নিচের অজানা জগত দেখার সুযোগসহ আরও থাকছে কায়াকিং, প্যাডেল বোর্ডিং, মাছ ধরা, স্কুবা ডাইভিং, জঙ্গল ট্যুর এবং কেভ টিউবিং।

প্রাইভেট আইল্যান্ড
বিলাসবহুল এই প্রাইভেট গেস্ট হাউজে আছে দুটি বেডরুম

বিলাসবহুল এই প্রাইভেট গেস্ট হাউজে আছে দুটি বেডরুম এবং স্নানের জন্য পানির উপরে তৈরি করা দুটি বাংলো যেখান থেকে পুরো ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় সমুদ্রের এবং মায়া পাহাড়ের। সারাদিনের সূর্যের তাপে ক্লান্ত হয়ে গেলে শরীর ভিজিয়ে নেয়া যায় কোরালে ঘেরা হ্রদের গাঢ় নীল পানিতে। আর রাতের আকাশে তাকালে দেখা যাবে লক্ষ-কোটি তারা। তখন বাংলোর নিচে মায়াময় নীল আলোয় তৈরি হবে মোহনীয় পরিবেশ যা অতিথিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওভিশনথ্রিসিক্সটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইল্যান্ডক্যারিবিয়ানভ্রমণসমুদ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়ে তুমি ‘বাইকার’ হও

পরবর্তী

মিশরে সাড়ে ৪ হাজার বছর পুরনো আরেক সমাধি

পরবর্তী
মিশর-সমাধি- নারী রাজ পুরোহিত

মিশরে সাড়ে ৪ হাজার বছর পুরনো আরেক সমাধি

মানিকগঞ্জে শুরু সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT