চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দেশ রেখে গেলে সে দেশ কি তোমার কথা বলবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা মাসুদ সাদিক চুল্লুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন-

‘আমাদের সবার প্রিয় মুক্তিযোদ্ধা মাসুদ সাদিক চুল্লু চলে গেলেন না ফেরার দেশে। চুল্লুভাই কি করে ভুলবো তোমাকে। ক্র্যাক প্লাটুনের অগ্রজ গেরিলা যোদ্ধা তুমি আর শাহাদাত চৌধুরী । দুজনেই প্রয়াত আজ।

প্রকৃতির নিয়মে যেতে হবে সবাইকে জানি এ সত্য। কিন্তু যে দেশ রেখে গেলে সে দেশ কি তোমার কথা বলবে! স্মরণ করবে কি ১৯৭১এ পাকিস্তানী বাহিনীর দখলকৃত ঢাকা শহরে তোমার আর হাবিবুল আলমের হাতে স্টিয়ারিং।। দুরন্ত গতিতে ছোটা গাড়ী ঢুকে পড়ে হানাদার বাহিনীর ক্যাম্পে। হতবিহবল পাকিস্তানের সৈনিকরা কিছু বুঝে ওঠার আগেই অপারেশন সমাপ্ত।

আহা সেই সব দিন ভুলবো কেমন করে। কেমন করে ভুলবো অনুজর প্রতি তোমার স্নেহ ভালোবাসা , তোমার ভুবনজয়ী হাসি। ভালোবাসা ছাড়া আর কিবা ছিল আমাদের দেবার। ভালোবেসেছিলাম স্বদেশ। বিনিময়ে পেয়েছিলাম মানুষের অফুরান ভালোবাসা। সেই সব সুখস্মৃতি আজ কেবলই বেদনা জাগায়।

রুমি, বদি , জুয়েল,আলতাফ মাহমুদের সাথে তুমিও পাকিস্তানী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলে। নিদারুণ অত্যাচারে ক্ষত ক্ষতবিক্ষত হয়েছিলে তুমি। ১৬ ডিসেম্বর তুমি মুক্ত হয়ে জানান দিলে কি এক অসহনীয় নির্যাতনের মুখামুখি আলতাফ মাহমুদ , রুমি , বদি , জুয়েল সহ অগুনিত শহীদ মুক্তিযোদ্ধাদের শির নত না করার কথা,নতজানু না হওয়ার বীর গাঁথা।
চুল্লুভাই । যতদিন বেঁচে আছি খুব মনে পড়বে তোমার কথা। জয় বাংলা।’

Reneta

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ফেসবুক পোস্ট-

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও পুনর্বাসনের দৃশ. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির উদ্দিন ইউসুফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT