চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার মধ্যেও যে তিন ছবির শুটিং শেষ করেছেন জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনার কারণে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ ছিলো শুটিং। দীর্ঘদিন ঘরে বসে থেকে বিরক্ত হচ্ছিলেন কাজ পাগল মানুষেরা। তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া মাত্রই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।

করোনা পরিস্থিতিতে কাজ নিয়ে তার ভাষ্য, ‘একটা সময় গিয়ে মনে হলো আমি আর কতো বসে থাকবো, কাজ না করে থাকবো? মানে গাছকে তো মাটি থেকে সরিয়ে নিলে গাছ বাঁচে না, মাছ যদি জলে সাঁতার না কাটতে পারে তাহলে তো বাঁচে না। তো আমার কাজ অভিনয় করা, এটা আমাকে করতেই হবে।’

সেই ভাবনা থেকেই করোনার মধ্যে ‘হাসিনা: ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপুল খানের পরিচালনায় নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন জয়া। কাজটি নিয়ে তিনি বলেন, ‘ওই ছবিটি কিছুটা এক্সপেরিমেন্টাল, কিন্তু দারুণ কাজ হয়েছে।’

পিপলু খানের সিনেমাটি ছাড়াও জয়া আরো দুটি পূর্ণদৈর্ঘ্য’র শুটিং শেষ করেন বলে জানান। এরমধ্যে আছে মাহমুদ দিদার পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘বিউটি সার্কাস’। জয়া বলেন, ‘চ্যানেল আইয়ের (ইমপ্রেস টেলিফিল্ম) একটি ছবি ‘বিউটি সার্কাস’, সেটার কিছু শুটিং বাকি ছিলো, এরমধ্যে সেটাও শেষ করলাম। ‘নক্সীকাঁথার জমিন’ নামে আকরাম খানের পরিচালনায় আরো একটি পূর্ণদৈর্ঘ্য ছবির শুটিং শেষ করলাম, ছবিটি সরকারি অনুদানে নির্মিত। করোনার মধ্যে মোট তিনটি ছবির কাজ অলমোস্ট শেষ করেছি।

বুধবার রাতে জয়া আহসান এসেছিলেন ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’তে। মারিয়া নূরের উপস্থাপনায় চ্যানেল আইয়ে প্রচারিত সেই অনুষ্ঠানে তিনি সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করেন। জানান, অভিনয়ের বাইরে প্রযোজনা নিয়েও সব পরিকল্পনা পাকাপোক্ত ছিলো। কিন্তু করোনার কারণে সেটা থেমে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগির নিজের প্রযোজনায় দ্বিতীয় সিনেমা শুরু করবেন।

এদিকে করোনার কারণে কলকাতায় অন্তত ছয় থেকে সাতটি ছবির মুক্তি আটকে আছে বলেও জানান জয়া। এরমধ্যে আছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত অর্ধাঙ্গীনি, আছে জীবনানন্দ দাশের জীবনী নির্ভর একটি ছবি।

Reneta

সামনে আরো কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথা পাকাপোক্ত আছে বলেও জানান জয়া। তার ভাষ্য, ‘খুব তাড়াতাড়ি হয়তো কলকাতায় গিয়ে আরো কিছু নতুন সিনেমার শুটিং করতে হবে। এরমধ্যে একটি আছে শিলাদিত্যের পরিচালনায়। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানকরোনাকলকাতাজয়াজয়া আহসানজীবনানন্দদেবীপিপলু খানবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদনসরকারি অনুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT