চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে তিন কারণে ভাওয়াল রাজার অপেক্ষায় ঢাকার দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী। গেল দুর্গা পূজায় ছবিটি মুক্তি পেয়েছে ভারতে। তবে এবার ঢাকার দর্শকদের জন্য এলো ছবিটি দেখার সুযোগ। আর সেই সুযোগ এনে দিল ঢাকা ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’।

রাজধানীর ৬টি ভেন্যুতে আটটি বিভাগে দেখানো হচ্ছে বিশ্বের নামি দামি নির্মাতার বহু চলচ্চিত্র। আর এখানেই রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখা যাবে সৃজিতের বহুল আলোচিত চলচ্চিত্র ‘এক যে ছিলো রাজা’। উৎসবে ছবিটি দেখানো হচ্ছে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে।

ছবিটি শুধু সৃজিতের বলেই ঢাকার দর্শকরা আগ্রহী হয়ে আছেন এমন নয়, ঢাকার দর্শকরা তিন কারণে মুখিয়ে আছে গেল বছর মুক্তি পাওয়া কলকাতার বহুল আলোচিত ছবি ‘এক যে ছিলো রাজা’র জন্য:

১. ছবিটি বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসের পটভূমিকায় নির্মিত।

২. শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

৩. ছবিটির পরিচালক অটোগ্রাফ, চতুষ্কোণের মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা সৃজিত মুখার্জী।

Reneta

‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে তৈরি হওয়া এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় আছেন যিশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে আছেন জয়া।

ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সেসময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর ধরে। এই গল্পের মূল চরিত্র চারটি। ভাওয়াল রাজা আর তার বোন ছাড়াও গল্পে আছে তার উকিল আর শ্যালক, রাজার স্ত্রীর চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়।

উকিলের চরিত্রে অভিনয় করছেন অপর্না সেন ও অঞ্জন দত্ত। ডাক্তারের চরিত্রে রুদ্রনীল আর ভাওয়াল রাজার রক্ষিতার চরিত্রে আছেন তনুশ্রী চক্রবর্তী। রাজার স্ত্রী হচ্ছেন রাজনন্দিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এক যে ছিলো রাজাগাজীপুরজয়া আহসানভাওয়াল রাজালিড বিনোদনসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT