চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে গানে ডুবে আছেন সেরাকণ্ঠের আনিসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

গান বাজনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ দিয়ে পরিচিত পাওয়া কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ওই মঞ্চ থেকে বেরিয়ে ১৫টির মতো মৌলিক গানে শ্রোতাদের প্রশংসা পেয়েছেন। এরমধ্যে তিনটি গান ভিডিও আকারে প্রকাশ হয়েছে।

নতুন বছরকে সামনে রেখে নতুন গান করেছেন এই গায়িকা। গানের শিরোনাম ‘ডুবে আছি তোমাতে’।লিখেছেন জসিম উদ্দিন, সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। আনিসার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রাহুল।

সম্প্রতি ঢাকার অদূরে শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গান ভিডিওতে আবারও মডেল হিসেবে দেখা যাবে আনিসাকে, সেই সাথে থাকবেন মডেল ফজলে রাব্বি।

আনিসা বলেন, শ্রীমঙ্গলে ভিডিওর শুটিং করেছি, এক অন্যরকম অভিজ্ঞতা। খুবই চমৎকার। ‘ডুবে আছি তোমাতে’ আমার চতুর্থ মিউজিক ভিডিও আর সৈকত ভাইয়ার সঙ্গে তৃতীয় কাজ। গানটির গীতিকার ও এসএমভি চ্যানেলের কর্ণধার জসিম ভাইয়ার প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখার জন্য এবং পৃষ্ঠপোষকতার জন্য।

তিনি আরও বলেন, ‘আমি গানের মানুষ, গান গাইতেই বেশি ভালোবাসি। প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম। কিন্তু কিছুটা অভ্যস্ত হয়েছি। নিজের গানে স্ক্রিনে দাঁড়াতে এখন ভালোই লাগে, আমি বেশ উপভোগ করি।’

নতুন এই গানটি নতুন বছরে শ্রোতাদর্শকের জন্য আনিসার উপহার। নতুন বছরের শুরুতে গান ভিডিওটি এসএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

Reneta

এছাড়াও বেশ কিছু নতুন গান প্রস্তুত করছেন আনিসা। রবিউল ইসলাম জীবনের লেখা ও তন্ময় মাহবুবুলের সুর-সংগীতে নতুন একটি একক গানের কাজ শেষ করেছেন। শাহরিয়ার মার্সেলের সংগীতে আরও দুটি একক গান করেছেন, এবং রেজওয়ান শেখের সংগীতে আরও একটি একক। এছাড়াও সম্প্রতি নতুন একটি প্লে-ব্যাকও করেছেন আনিসা। সবগুলো গানই খুব শিগগিরই প্রকাশ্যে আসবে।

ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘মেঘেরই খামে’ গানে প্রশংসিত হয়েছেন আনিসা। তাহসান ও শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ সিনেমার ‘চুপকথা’ গানে ইমরানের সঙ্গে প্লে-ব্যাক করেন। এছাড়াও শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমার ‘ভালোবাসার ফুল’ গানেও ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসাইমরানপ্লেব্যাকরবিউল ইসলাম জীবনলিড বিনোদনশাকিব খানসিনেমাসেরা কণ্ঠসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT