চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে খবর আশা জাগায়, স্বপ্ন দেখায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:০০ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

সারাদেশের কৃষকদের জন্য আশা জাগানিয়া খবর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল পদ্ধতির কারণে আর কেউ কৃষকদের ঠকাতে পারবে না। এখন থেকে ঘরে বসেই কৃষিপণ্যের বাজারমূল্য জানার পাশাপাশি কাঙ্ক্ষিত কৃষিসেবা এবং কৃষিপণ্য ব্যবহারে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা পাবেন তারা। বুধবার ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন’ এবং ‘কৃষকবন্ধু ফোন সেবা’র উদ্বোধন করেছেন তিনি। এ বিষয়ে যা জানা গেছে তা হলো, ‘কৃষি বাতায়ন’-এর মাধ্যমে একজন কৃষক কৃষি বিষয়ক তথ্যভাণ্ডার থেকে সব ধরনের তথ্য পাবেন। আর কৃষি সম্পর্কিত যেকোন সমস্যা হলে ৩৩৩১ নম্বরে ফোন করে সঙ্গে সঙ্গেই তার সমাধান পাবেন। এ কাজে তাকে সহযোগিতা দেবেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা। এর বাইরে অনগ্রসর কৃষকদের জন্য ‘সাথী’ নামের একটি অ্যাপ চালুর কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে সব রকমের তথ্য পাবেন কৃষক। আমরা বলতে পারি, এগুলো নিঃসন্দেহে ভালো এবং কার্যকর উদ্যোগ। কৃষক এর সুফল সরাসরি পাবেন বলে আমরা আশাবাদী। বিভিন্ন সময়ে দেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত কৃষিখাতের নানা সমস্যা আর প্রতিবন্ধকতার খবর আমরা জেনেছি। সেখানে দেখেছি কৃষকদের জন্য সরকারের নিয়োগ দেওয়া কিছু কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর নানা অনিয়মের কথা। তাদের কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে অনেক কৃষকের পথে বসার খবরও নতুন কিছু নয়। এমন পরিস্থিতিতে পড়ে বহু কৃষক তাদের পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। যদিও অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা গেছে। তবে এখন দিন বদলেছে। কৃষি ও কৃষকের দিকে আগের চেয়ে আরও বেশি নজর দিয়েছে সরকার। নানা উদ্যোগ নিয়ে তাদেরকে এই পেশায় রাখার প্রচেষ্টা রয়েছে। আমরা মনে করি দেশের অর্থনীতির চাকা সচল রাখায় অন্যতম ভূমিকা রাখা এসব কৃষকের জন্য সরকারের নতুন নতুন উদ্যোগ তাদেরকে উৎসাহ যোগাবে, অনুপ্রেরণার পথ দেখাবে। কৃষি ও কৃষকের জন্য নতুন এ উদ্যোগ সাধুবাদ পেতেই পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাকায় নোবেল জয়ী ৩ নারীর মুখে সংগ্রামী জীবনের গল্প

পরবর্তী

মালিতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি ৪ শান্তিরক্ষী নিহত

পরবর্তী

মালিতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি ৪ শান্তিরক্ষী নিহত

ফাইল ছবি

মাহমুদউল্লাহর ‘এক ক্যাচের’ অবদান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT