চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর ‘এক ক্যাচের’ অবদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দুই ম্যাচ সাইডবেঞ্চে বসে থাকার পর পিএসএলে নামার সুযোগ হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে ব্যাটিং-বোলিং কোনোটারই সুযোগ পাননি টাইগার তারকা। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৬ উইকেটের জয়ে তার অবদান সাকুল্যে একটি ক্যাচ!

বুধবার দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান জমা করে ইসলামাবাদ ইউনাইটেড। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৭ বল আর ৬ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলে। কোয়েটার টানা দ্বিতীয় জয় এটি।

কোয়েটার জয়ের রাস্তাটা ঝুঁকিমুক্ত করেছেন কেভিন পিটারসেন। ৩৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের অবদান ইংলিশ তারকার। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৫ রান এসেছে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ব্যাটে। শুরুতে আসাদ শফিক করেন ২২ রান।

স্টিভেন ফিন ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন। বাকি বোলাররা সঙ্গী হতে পারেননি।

আগে ইউনাইটেডের লড়াইয়ের পুঁজি এনে দেয় লুক রঞ্চির ৭ চার ও এক ছয়ে ২৬ বলে করা ৪৩ রান। অন্যদের মধ্যে বলার মত রান কেবল অধিনায়ক মিসবাহ-উল-হকের ২২ এবং ফাহিম আশরাফের ২১। মিসবাহ ওয়াটসনের বলে মাহমুদউল্লাহর তালুতে জমা পড়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএলমাহমুদউল্লাহ
শেয়ারTweetPin2

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT