শুধু জঙ্গিবাদ নয়, বাংলাদেশের যে কোনো সংকটে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ভারত পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
ডেইলি স্টার কনভেনশন সেন্টারে ‘তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা-২০১৬’ উদ্বোধন করে তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা সফলতা বয়ে আনবে।
দু’ দিনের মেলায় ভারতের স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানসহ ৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।









