চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে নির্মাতা রাম গোপাল ভার্মাকে ‘বয়কট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী, টেকনিশিয়ান এবং কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক আটকে রাখার দায়ে পরিচালক রাম গোপাল ভার্মাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ (এফডাব্লিউআইসিই)।

এ বিষয়ে সংগঠনটির দাবি, পরিচালককে বারবার বলা সত্ত্বেও কোন লাভ হয়নি। তাই শেষমেশ ‘বয়কট’ এর মতো সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে তাদের।

এছাড়াও এফডাব্লিউআইসিই এর তরফ থেকে অভিযোগে জানা গেছে, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান এবং কলাকুশলী মিলিয়ে প্রায় এক কোটি পচিশ লক্ষ টাকা পারিশ্রমিক এখনো দেননি পরিচালক রাম গোপাল ভার্মা।

গত বছরের সেপ্টেম্বরে এই মর্মে সকলের পাওনা চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল পরিচালকের কাছে। কিন্তু সেই চিঠির কোন উত্তর দেননি পরিচালক। পরবর্তীতে আরো একটি আইনি নোটিশ পাঠানো হয় রাম গোপালের কাছে। কিন্তু সেই নোটিশও নিতে অস্বীকার জানান তিনি।

বর্তমানে নিজের অফিস মুম্বাই থেকে গোয়ায় স্থানান্তরিত করেছেন পরিচালক। গোয়ার মুখ‍্যমন্ত্রীর কাছেও পরিচালককে বয়কটের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে এফডাব্লিউআইসিই এর তরফ থেকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ‍্যতে ৩২টি ইউনিয়নের কোনটিরই কোনো সদস‍্যই কাজ করবে না রাম গোপালের সঙ্গে। তবে এসবের কোনো উত্তরই দেননি পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালকফিল্ম ইন্ডাস্ট্রিরাম গোপাল ভার্মাশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT