চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে গুগল ছেড়েছিলেন অ্যান্ড্রয়েড সহ-প্রতিষ্ঠাতা রুবিন

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৬:৩১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিন ২০১৪ সালে গুগল ছেড়েছিলেন। গুগল থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথাও বলেছিলেন সেসময়। তবে এবার জানা গেল তার অধীনে কাজ করতেন, এমন এক নারী সহকর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদনের পরই রুবিন গুগল থেকে বেরিয়ে আসেন।

ডিজিটাল মিডিয়া কোম্পানি দ্য ইনফরমেশন সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, অ্যান্ড্রয়েড টিমে কাজ করতেন, এমন একজন নারী রুবিনের বিরুদ্ধে অসঙ্গত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। এর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে গুগলের মানবসম্পদ বিভাগ। তাতে অভিযোগের প্রমাণও মেলে।

প্রকাশিত এ প্রতিবেদনে ওই নারী কর্মীর অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এ বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অ্যান্ডি রুবিনের মুখপাত্র মাইক সাইট্রিক। তিনি বলেন: গুগলে থাকাকালীন রুবিনের কোনো সম্পর্ক থেকে থাকলে তা ছিল সম্মতিসূচক। সে সময় তাকে গুগল থেকেও এমন কিছু বলা হয়নি। গুগলে থাকাকালীন তিনি এমন কিছু করেননি, এখন পর্যন্তও না।

গুগলের নীতিমালা অনুযায়ী, একই বিভাগে কর্মরত দুজন নারী-পুরুষের মাঝে কোনো সম্পর্ক থেকে থাকলে তা কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। সেক্ষেত্রে যেকোনো একজনকে অন্য বিভাগে বদলি করা হয়ে থাকে।

২০১৪ সালে গুগল থেকে বেরিয়ে ‘ডেঞ্জার’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন রুবিন। বর্তমানে তিনি কাজ করছেন এসেনশিয়াল ফোন নিয়ে। যদিও দ্য ইনফরমেশন এ অভিযোগের বিষয়ে তার মুখপাত্রের কাছে জানতে চাওয়ার পর থেকে ছুটিতে আছেন রুবিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ড্রয়েড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT