চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘গার্লস স্কোয়াড’এ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ১৫, মার্চ ২০২২
বিনোদন
A A

শূন্য দশকের পর প্রথমসারির অভিনেতাদের একজন ছিলেন শাহরিয়ার নাজিম জয়। সেই সব ব্যস্ততার দিনগুলো এখনও স্মৃতিতে অম্লান এই তারকার। পরে উপস্থাপনায় এসে বাজিমাৎ করেন জয়। দেশের সবচেয়ে আলোচিত উপস্থাপক হয়ে ওঠেন।

‘হট সিট’-এ অতিথিদের প্রশ্নবাণে ঝাঁজরা করে দিতে জুড়ি নেই জয়ের। এই কারণে উপস্থাপক হিসেবে তার একটু বাড়তি কদর রয়েছে।

উপস্থাপনাতে নিয়মিত থাকলেও আবার তিনি অভিনয়ে ফিরলেন। গেল ডিসেম্বরে সুমন আনোয়ারের ‘বিয়ন্ড দ্য বর্ডার’ ওয়েব ফিল্মে কাজের পর নতুন করে একটি সিরিয়ালে অভিনয় শুরু করেছেন চ্যানেল আইয়ের জনপ্রিয় শো ‘৩০০ সেকেন্ড’-এর এই উপস্থাপক।

মাহিদুল রাকিবের পরিচালনায় ‘গার্লস স্কোয়াড’ নামে একটি সিরিয়ালের দ্বিতীয় সিজনে যুক্ত হয়েছেন জয়। ইতোমধ্যে কয়েকদিন ধরে তিনি শুটিংয়েও অংশ নিয়েছেন। মঙ্গলবার শুটিং করছেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায়। আরও অভিনয় করেছেন সামিরা খান মাহী, তানিয়া বৃষ্টি, চমক, স্বর্ণলতা, মিমি, সেমন্তী সৌমি প্রমুখ। ডিওপি হিসেবে আছেন এইচ এম জামান।

উপস্থাপনা করলেও অভিনয়ের মাধ্যমটিকে মিস করতেন বলে জানালেন জয়। ভাবতেন পছন্দসই চরিত্র পেলে ফিরবেন অভিনয়ে তিনি। তাই হয়ছে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় আবারও অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়।

Reneta

অভিনয়ে ফেরা প্রসঙ্গে জয় বলেন, নাটক থেকে আমি শাহরিয়ার নাজিম জয় হয়েছি। তাই এই মাধ্যমটির প্রতি আমার টান অন্যরকম। তাছাড়া যে কাজটি করছি দেখলাম এই সময়কার গল্প। ফেসবুক, ইউটিউব থেকে বিশেষ করে তরুণ প্রজন্ম কাজটি বেশ পছন্দ করে। এতে আমি কাজ করে ভাবলাম নতুন দর্শকদের সঙ্গে অভিনেতা হিসেবে আমার পরিচয়টা হবে।

 

জয় আরও বলেন, এখন মনে হচ্ছে বেছে বেছে অভিনয়টা করা উচিত। চর্চাটাও থাকবে। নতুন নতুন অনেক পরিচালক-শিল্পীরা এসেছেন। তাদের সঙ্গে কাজ করে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কাজটির কনসেপ্ট বেশ মজার মনে হওয়ায় অভিনয় করছি। এখন যারা নাটক দেখে তারা হয়তো অনেকেই জানে না আগে কত কাজ করেছি।

নির্মাতা সূত্রে জানা যায়, ‘গার্লস স্কোয়াড’ নাটকটির ২০ পর্ব করে একটি সিজন। এই মধ্যে বঙ্গবিডি-তে প্রথম সিজন প্রচার শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরের আগে আগে দ্বিতীয় সিজন প্রচার শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সেমন্তী সৌমি
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড

এপ্রিল ১৯, ২০২৬

চাকরিচ্যুতি ও হয়রানির প্রতিবাদে মতিঝিলে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

এপ্রিল ১৯, ২০২৬

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT