চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আটক স্বঘোষিত ‘জনতার কমিশনার’ রাজীব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে সন্ত্রাসবাদ, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ৮নং সড়কের ৪০৪ নং বাসায় অভিযান চালিয়ে কাউন্সিলর রাজীবকে আটকের পর সাংবাদিকদের একথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম  শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন: চলমান ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে গত ৪-৫ দিন ধরে আত্মগোপনে ছিলেন কাউন্সিলর রাজীব। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, দখলদারিত্ব, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা রাজীবকে তার বন্ধুর ওই বাসা থেকে আটক করা হয়।

অভিযানকালে ওই বাসা থেকে ৭টি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। অস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেননি রাজীব।

কাউন্সিলর রাজীব এই বাসায় কত দিন ধরে আত্মগোপনে ছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: আমাদের জানামতে তিনি গত ১৩ অক্টোবর থেকে এই বাসায় আত্মগোপনে ছিলেন। তার বন্ধুকে আমরা পাইনি। তিনি বিদেশে রয়েছেন।

সারওয়ার বিন কাশেম বলেন: রাজীবের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। পাসপোর্ট নিয়ে বন্ধুর ওই বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। দেশ থেকে পালানোর চেষ্টায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Reneta

আটকের পর রাজীবকে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র‌্যাব। রাত আড়াইটার পর তার বাসায় অভিযান চালানো হয়।

জানা যায়, কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব নিজের এলাকায় রাজত্ব গড়ে তুলেছেন। স্বঘোষিত এই ‘জনতার কমিশনার’ চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ আর মাদকসেবীদের আখড়ায় পরিণত করেছেন তার সাম্রাজ্য।

২০১৫ সালের কাউন্সিলর নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলীয় প্রার্থী ও মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানকে হারিয়ে নির্বাচিত হন তিনি।

যুবলীগের সাইনবোর্ড আর কাউন্সিলরের পদ ব্যবহার করে এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন রাজীব। বিগত ৪ বছরে ৮-১০টির বেশি নামিদামি ব্র্যান্ডের গাড়ি কিনেছেন। যার মধ্যে মার্সিডিজ, বিএমডব্লিউ, ক্রাউন প্রাডো, ল্যান্ডক্রুজার ভি-৮, বিএমডব্লিউ স্পোর্টস কার রয়েছে।

রাজধানীর গুলশানে রয়েছে তার একাধিক ফ্ল্যাট।

রাজীবের বিরুদ্ধে এলাকার ফুটপাত, সিএনজি স্টেশন, ব্যবসায়ীদের বিরুদ্ধে মাসে কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্সিলর রাজীবরাজীব আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার গোলও খুশি করতে পারছে না চট্টগ্রাম কোচকে

পরবর্তী

বার্সাকে শীর্ষেই রাখল রিয়ালের মায়োর্কা-হার

পরবর্তী

বার্সাকে শীর্ষেই রাখল রিয়ালের মায়োর্কা-হার

ম্যানসিটি-চেলসি পারলেও আটকে গেছে টটেনহ্যাম

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT