চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে এলাকায় পরিস্থিতি খারাপ হবে সেখানে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা

দেশের যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে সেসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন: বিশ্বের যেসব দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশেষ করে চীন, ওই দেশগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে লকডাউনের মাধ্যমে। আমাদের দেশেও যে সমস্ত এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে ওই সব এলাকা লকডাউন করা হবে।  

জাহিদ মালেক বলেন: মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।প্রয়োজনে ওই এলাকা লকডাউন করা হবে। কোয়ারেন্টাইন বা চিকিৎসার কাজে সেনাবাহিনীকে ইজতেমা মাঠ প্রস্তুত করার জন্য দেয়া হয়েছে।

তিনি বলেন: করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সব ধরনের অনুষ্ঠান সীমিত করতে হবে। নির্বাচনী মিছিল-সমাবেশ বন্ধে ইসিকে বলা হয়েছে। এছাড়া কারও জ্বর থাকলে গণপরিবহনে ভ্রমণ করা যাবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন: দেশে ৫ হাজার মানুষকে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে।  

এর আগে দেশে করোনা ভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।

আবুল কালাম আজাদ জানান: নতুন করে আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দু’জনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইটালি ফেরত।

তিনি আরও জানান: এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা একজনই।

করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

ট্যাগ: করোনা ভাইরাসকরোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি সিরিজের ব্যানারে বাংলাদেশি শিল্পীর গান

পরবর্তী

করোনায় বন্ধ শুটিং, অবসরে গিটার শিখছেন ক্যাটরিনা

পরবর্তী

করোনায় বন্ধ শুটিং, অবসরে গিটার শিখছেন ক্যাটরিনা

বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

করোনা: জামিন শুনানিতে কারাবন্দি আসামিকে আদালতে হাজির না করার নির্দেশ

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT