চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের প্রথম সৃষ্টি ‘দেবী’ বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায়। আর তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। আগামী শুক্রবার (১৯ অক্টোবর) সারাদেশে মুক্তি পাচ্ছে ”দেবী’ ছবিটি।

চূড়ান্তভাবে এবার জানা গেল, কতটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’। চ্যানেল আই অনলাইনকে ‘দেবী’ সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, ১৯ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ২৯ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

রাজধানীর যেসব সিনেমা হলে ‘দেবী’ মুক্তি পাবে সেগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম।

ঢাকার বাইরে ‘দেবী’ মুক্তি পাবে সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো ( নারায়ঙ্গঞ্জ), চম্পাকলি (তঙ্গি), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশর), শংখ (খুলনা), মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর)। 

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি করে শো চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারী অনুদান ও জয়া আহসান প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’ ছবিতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’ ছবির চিত্রনাট্য করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অনম বিশ্বাস ‘দেবী’ দিয়েই প্রথমবার সিনেমা নির্মাণ করলেন। এ ছবির চিত্রনাট্য ও সংলাপ তারই। চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আইচ।

‘দেবী’তে থাকছে চারটি গান। মনপুরা, স্বপ্নজালসহ একাধিক ছবির সফল চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ‘দেবী’র চিত্রগ্রহণের কাজ করেছেন। ‘দেবী’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। নভেম্বর মাসে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘দেবী’। গেল ৩ অক্টোবর দেবী আনকাট সেন্সর পায়। ছবিটি দেখে সেন্সর সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজয়াদেবীমিসির আলীলিড বিনোদনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT