চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব লক্ষণ বলে দেবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন আপনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৬
স্বাস্থ্য
A A

হার্ট অ্যাটাকের কারণে সাম্প্রতিক সময়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। পাশাপাশি এখন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ারও যেন কোনো বয়স নেই। যে কোনো বয়সী মানুষই আক্রান্ত হয়ে পড়ছেন হার্ট অ্যাটাকের সমস্যায়, হারাচ্ছেন প্রাণও। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

আরো নির্দিষ্ট করে বলতে চাইলে হার্ট অ্যাটাক খু্বই কঠিন এবং জীবননাশক শারিরীক সমস্যা যার ফলে হৃদপিন্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। হৃদপিন্ডের শিরা উপশিরায় কোনো বাধা সৃষ্টি হলে, অস্বাস্থ্যকর খাবার খেলে এবং খুবই দুশ্চিন্তাময় জীবন কাটালে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

তবে কিছুটা সচেতন থাকলে হার্টের সমস্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় স্বাস্থ্যকর জীবনযাপন করে, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে চলে এবং মানসিক চাপ কমিয়ে। পাশাপাশি হার্ট অ্যাটাকের আগের সময়কার ছোট ছোট কিছু লক্ষণ টের পেলে নিজেকে আরো বেশি সচেতন করে রক্ষা পাওয়া সম্ভব বড় কোনো দুর্ঘটনার হাত থেকে। হতে পারে সেটাই হবে আপনার জীবনরক্ষাকারী কোনো পদক্ষেপ।

জেনে নিন সাধারণত হার্ট অ্যাটাকের সমস্যার আগে আগে যেসব সতর্কতামূলক লক্ষণ দেখা দেয় সেসব। আর সচেতন হোন নিজের বা প্রিয়জনের ব্যাপারে।

শ্বাস নিতে সমস্যা: লাঙসে পর্যাপ্ত অক্সিজেন না থাকলে হার্টেও ভালোমতা রক্ত চলাচল করবে না। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, হার্ট ও লাঙসের মধ্যে সংযোগটা অনেক গুরুত্বপূর্ণ। সঙ্গে এটাও বুঝে নিন, আপনার আশপাশের কেউ শ্বাসের সমস্যা বোধ করছে মানেই খুব দ্রুতই তার হার্ট অ্যাটাক হতে পারে।

ঠান্ডা বা ফ্লুয়ের লক্ষণ: হঠাৎ করেই যদি ঠাণ্ডা লেগে যায় বা ফ্লুতে আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনার দ্রুতই হার্ট অ্যাটাকের সমস্যা হবে। অনেক গবেষণা থেকে জানা গেছে, যারাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তারা কিছুদিন আগে থেকেই ঠাণ্ডার সমস্যায় ভুগেছেন।

Reneta

বুকে চাপ, অস্বস্তি বা ব্যথা: দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বেশিরভাগ মানুষই বুকে চাপ অনুভব করার ব্যাপারটাকে উপেক্ষা করে যায়। কিন্তু এটাই হার্ট অ্যাটাকের একটি বড় লক্ষণ। তাই বুকে কোনো ধরনের চাপ, অস্বস্তি এবং ব্যথা অনুভব হলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

ক্লান্তি: হার্টে সঠিক পরিমাণে রক্ত প্রবাহিত না হলে ক্লান্তি তৈরি হবে। যদি কোনো বিশেষ কারণ ছাড়াই আপনি সবসময় ক্লান্ত অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

মাথা ঘোরা ও ঠান্ডা ঘামের সমস্যা: যদি আপনার শিরায় কোনো বাধার তৈরি হয় তাহলে হৃদপিন্ডে সহজে রক্ত পৌঁছাতে পারবে না। ফলে তৈরি হয় ঠাণ্ডা ঘামের। এভাবেই শরীর চেষ্টা করে তাপমাত্রা খানিকটা কম রাখতে। পাশাপাশি রক্ত চলাচল কম থাকায় মস্তিস্কে রক্ত চলাচলও ক্ষতিগ্রস্ত হয়। এতে করে মাথা ঘোরায় ক্রমাগত।

দুর্বলতা: ক্রমাগত দুর্বলতাও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ। আরো গভীরভাবে বলতে চাইলে, যখন আপনার শিরা সরু হয়ে যায়, তখন রক্ত ঠিকভাবে চলাচল করতে পারে না। ফলে মাংসপেশীর যা যা দরকার তা সে পায়না। স্বভাবতই দুর্বলতা তৈরি হয় শরীরে। তাই এমন বোধ হলে দ্রুতই কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন।

ছোট ছোট লক্ষণগুলোকে অবহেলা না করে সেসব একটু গুরুত্ব সহকারে নিন। আর সাথে সাথে ডাক্তারের কাছে যান। হয়তো পুরোপুরিই রেহাই পাবেন হার্ট অ্যাটাকের মতো জীবননাশী একটি সমস্যার হাত থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হার্ট অ্যাটাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

পরবর্তী

একাত্তরেই বেলুচিস্তানকে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করতে বলেছিল বাংলাদেশ

পরবর্তী

একাত্তরেই বেলুচিস্তানকে স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করতে বলেছিল বাংলাদেশ

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT