চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে বিশ্বজুড়ে বিপন্ন শিশুদের জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
children 1

বিশ্বজুড়ে শিশুদের ওপর সহিংসতা বেড়েই চলছে। ২০১৭ সালে এই নির্যাতনের পরিমাণ ভয়াবহ। জাতিসংঘের তথ্য মতে, যুদ্ধের কারণেই বর্তমানে প্রায় বেশির ভাগ শিশুর জীবন বিপন্ন হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে শিশু ধর্ষণসহ হত্যা এবং শ্লীলতাহানির ঘটনা । এই শিশুদের বড় অংশই বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ, সংঘাত, এবং দ্বন্দ্বের কারণে নির্যাতনের  শিকার হচ্ছে।

জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফের) রিপোর্ট অনুযায়ী, শিশুদের এই সহিংসতা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং দিন দিন এই নির্যাতনের আকার বৃদ্ধি পাচ্ছে।

ইউনিসেফের এক অনুষ্ঠানে ডিরেক্টর ম্যানুয়াল ফনটেইন বলেন, এই নির্যাতনের ফলে শিশুগুলো তাদের বাড়ি, শিক্ষা, খেলার জায়গা হারাচ্ছে।

এছাড়া মিয়ানমারের বেশির ভাগ রোহিঙ্গা শিশু, নাইজেরিয়ার শিশু, সাউথ সুদানের শিশু, ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান শিশু নির্যাতনের হার বেশি বলে বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে।

Bangladesh Myanmar
মিয়ানমারের রোহিঙ্গা শিশুরা যৌন হয়রানিরও শিকার 

রিপোর্টে উঠে আসে, মুসলিম রোহিঙ্গা শিশুর মধ্যে প্রায় ৫ লাখ শিক্ষার কোন সুযোগ পাচ্ছে না। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শিশুদের ধর্ষণ করে হত্যা করা হয়, ওই দেশের সেনাবাহিনী এই ধরনের নির্মম অত্যাচারের সাথে জড়িত।

South Sudan
সাউথ সুদানে শিশুদের জোর করে আর্মি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

জঙ্গি সংগঠন বোকোহারাম নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিম ক্যামেরুনে প্রায় ১৩৫ জন শিশুকে আত্মঘাতী বোমা হিসেবে ব্যবহার করেছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালের এই সংখ্যা পাঁচগুণ। দক্ষিণ সুদানে ১৯ হাজারেরও বেশি শিশুকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইয়েমেনের যুদ্ধে অফিসিয়ালি প্রায় ৫ হাজার শিশুর মৃত্যুর কথা জানা থাকলেও এর সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ইউনিসেফ।

Reneta

ইউনিসেফ জানায়, এই হত্যাকাণ্ড বছরের পর বছর ধরে হয়ে আসছে। এই নির্মমতা নতুন কিছু না হলেও এর ভয়াবহতা দিন দিন বাড়ছে। কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর কাছে মুক্তি পাওয়ার পর চরমপন্থি দলগুলো দ্বারা অপহরণ করে শিশুদের ব্যবহার করা হচ্ছে। শুধু নির্যাতন নয়, ক্ষুধা ও দারিদ্রের কারণেও গড়ে প্রতিদিন প্রায় গড়ে ৯ হাজার শিশু মারা যাচ্ছে।

yemman war
ইয়েমেন যুদ্ধে ২০১৭ সালে হাজার হাজার শিশু মারা গেছে

ওই প্রতিবেদনে বলা হয়: এক শ’ মিলিয়ন শিশু দাসত্ব, পাচার ও শিক্ষাবঞ্চনাসহ বিভিন্ন সহিসংতার শিকার হচ্ছে। আর বিশ্বের ২শ’ ৩০ মিলিয়ন শিশু সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে। তাদের জীবন ও শিক্ষা বিপদগ্রস্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT