চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন ছিলো মুস্তাফিজের ৪ ওভার

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৩০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশী
বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ব্যাটিং স্বর্গে
ব্যাটসম্যানদের রাজত্বের দিনে মুস্তাফিজ চার ওভারে ২৬ রানে নেন মূল্যবান
দুই উইকেট।

কাটার আর স্লোয়ারে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানদের ক্রিজে আটকে রাখেন মুস্তাফিজ। তৃতীয় ওভারেই কাটার মাস্টারকে বল তুলে দেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওই ওভারে মুস্তাফিজ দেন মাত্র চার রান।

তার প্রথম বলটি মোকাবেলা করেন বিরাট কোহলি। ফুল লেন্থের বলটিকে স্কয়ারের পেছনে ফ্লিক করে দ্রুতই দুই রান নেন কোহলি। দ্বিতীয় বলটি ছিল অফ স্ট্যাম্পের ওপর খাটো লেন্থের কোহলি কভারের সামনে ঠেলে দিয়ে নেন এক রান। পরের বলটি ছিল লেগ স্ট্যাম্পের ওপর, ডি ভিলিয়ার্স স্কয়ার লেগে ঠেলে দিয়ে নেন এক রান।

মুস্তাফিজের চতুর্থ বলটি ছিল পুরো লাইনে, বলের সঙ্গে ব্যাটের সংযোগ করতে ব্যর্থ হন কোহলি। বল কোহলির প্যাডে আঘাত আনে। ওভারের পঞ্চম বল ছিল কাটার। অফ কাটার বলটিকে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন কোহলি, কিন্তু পরাস্ত হন তিনি। ওভারের শেষ বলেও কোন রান নিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ফুল লেন্থের বলটি ছিল মিডেল আর লেগ স্ট্যাম্পের ওপর।

দলের হয়ে ষষ্ঠ ওভার বল করতে অাসেন মুস্তাফিজ। মাত্র ছয় রান দেন ওভারটিতে মুস্তাফিজ। অফ স্ট্যাম্পের ওপর করা প্রথম বলটি কভারে খেললেও কোন রান পাননি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় বলটিও ছিল অফ স্ট্যাম্পের ওপর, ভিলিয়ার্স পয়েন্টে ঠেলে একটি রান নেন। তৃতীয় বলে কোহলি চারে পরিণত করেন। লেগ সাইড দিয়ে বের হতে যাওয়া বলটিতে গ্ল্যান্স করে মাঠের বাইরে পাঠান কোহলি।

মুস্তাফিজের চতুর্থ বলটি লেগ স্ট্যাম্পে বাউন্সার ছিল, এ বল থেকে কোন রান পাননি বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এ ওভারের পঞ্চম বলটি ছিল অফ কাটার। এ যাত্রায় কোহলির রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা ছাড়া কিছুই করার ছিল না। ওভারের শেষ বলটিতে মিড অফে ঠেলে একটি রান নেন কোহলি।

Reneta

১৮তম ওভারে মুস্তাফিজকে আবারো আক্রমণে আনেন অধিনায়ক ওয়ার্নার। মাত্র তিন রান দিয়ে দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে প্যাভিলনে ফেরান।

লেগ স্ট্যাম্পে ওপর প্রথম বলটিকে স্কুপ করতে গিয়ে পরাস্ত হন ডি ভিলিয়ার্স। কোনো রান পাননি। দ্বিতীয় বলে আইপিএলে প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজ। অফ কাটার বলটিকে স্লগ করতে গিয়ে মিড অফে মরগানের হাতে ধরা পড়েন ডি ভিলিয়ার্স।

পরের বলে মুস্তাফিজ ফিরিয়ে দেন শেন ওয়াটসনকে। লেগ স্ট্যাম্পের বল গ্ল্যান্স করতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ধরা পড়েন ওয়াটসন। চতুর্থ বলটিতে কভারে ঠেলে এক রান নেন যাদব। লেগ স্ট্যাম্পের ওপর পঞ্চম বলটি কাটার দিয়েছিলেন ব্যাটসম্যান স্কুপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ ফেলান ফিল্ডার। ওভারের শেষ বলটিতে অফ সাইডে ঠেলে নিজেদের মধ্যে একবারের জন্য জায়গা বদল করেন ব্যাটসম্যানরা।

ইনিংসের শেষ ওভারটিও করেন মুস্তাফিজ। এ ওভারে ১৩ রান দেন তিনি। প্রথম বলটি ছিল লো ফুলটস, ব্যাটসম্যান কোনো রান নিতে পারেনি, দ্বিতীয় বলটি আউট সাইড ইর্য়রকাট ছিল লং অনে ঠেলে একটি রান নেন যাদব। তৃতীয় বলে সরফরাজ খান ছক্কা হাঁকান। মিডেল ও লেগ স্ট্যাম্পের বল স্কয়ার লেগের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠান।

মুস্তাফিজের চতুর্থ বলটিতে দুই রান নেন ব্যাটম্যানরা। ওভারের পঞ্চম বলে সরফরাজ স্কুপ করতে গেলে মুস্তাফিজের চতুরতার কারণে রানই পায়নি। ইনিংসের শেষ বলটিতে চারে পরিণত করেন সরফরাজ খান। লেগ স্ট্যাম্পের গুড লেন্থের বলে মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT