চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে পাওয়া যাবে ১০ টাকা কেজি চাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সরকারের উদ্যোগে দশ টাকা কেজি দরে চাল বিক্রয় কর্মসূচির আওতায় মন্দা মওসুমে
সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের খাদ্য নিশ্চিত করতে চাল সরবরাহ করা
হবে। আজ বুধবার কুড়িগ্রাম জেলার চিলমারি পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় এ কর্মসূচির উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারগুলোর জন্য একটি বিশেষ কার্ড ইস্যু করা হবে। কার্ডধারী প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল দেয়া হবে।

সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে। এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পযর্ন্ত এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এই কর্মসূচির জন্য সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।   

কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি সুবিধা প্রাপ্তদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এই তালিকা চূড়ান্ত করবে। 

এই কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। মনোনয়ন কমিটির দেয়া তালিকা অনুযায়ী ডিলার তাদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT