বলিউডের সবচেয়ে হৃদয় ভাঙ্গা বিচ্ছেদ বলে ‘লাভ বার্ড’ খ্যাত রণবীর-ক্যাটরিনার সম্পর্কে মনে করেন। দীর্ঘ প্রেমের পর বিয়ের পর্বটিও বেশ পাকাপোক্ত ছিলো এই জুটির। কিন্তু মান-অভিমান তাদের সম্পর্কটিকে একেবারে বিচ্ছেদের পথে নিয়ে যায়। তবে বলিঅন্দরে ভেসে বেড়াচ্ছে, তাদের সম্পর্কে আশার আলো দেখা যাচ্ছে। আবারো নাকি আগের সম্পর্কে ফিরতে পারেন রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।
চলতি মাসের জানুয়ারি থেকে রনবীর ও ক্যাটরিনার একসঙ্গে জুটি বেধে ‘জাগ্গা জাসুস’ সিনেমায় অভিনয়ের কথা ছিলো। কিন্তু দু’জনের সম্পর্কের অবনতি ঘটায় নির্মাতা অনুরাগের ছবিটি হবে কিনা তা নিয়ে ছিলো সংশয়।
দু’জনের মধ্যে ‘ব্রেক আপ’ হয়ে গেলেও অনেক বুঝিয়ে নির্মাতা অবশেষে রাজি করান রনবীর ও ক্যাটকে অভিনয় করার জন্য। অতঃপর চলতি মাস থেকে শুরু হয় ছবির শুটিং। শুটিং সেটে দুজনের মধ্যে ব্যক্তিগত কোনো ধরনের কথাবার্তা এখন পর্যন্ত না হলেও ক্যাট ও রনবীরের বন্ধুবান্ধব আশা করছেন, হয়তো ‘জাগ্গা জাসুসের’ শুটিংয়ের মধ্য দিয়ে ফের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কের জোড়া লাগতে পারে।
গত বছরে হঠাৎ করেই রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মধ্যে বিচ্ছেদ ঘটে। সবাই বিচ্ছেদটি স্বাভাবিক বলে মেনে নিলেও মেয়ের মা হিসেবে তা মানতে নারাজ ক্যাটরিনার মা সুজানা কাইফ। আর তাই রনবীরের সাথে ফের নিজের মেয়ে ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগানোর সর্বোচ্চ চেষ্টাও করছেন সুজানা।
কিন্তু রনবীরের পরিবার এই বিষয়ে কোনো আগ্রহ দেখাননি। তাদের কথা, ছেলে-মেয়েরা যা সিদ্ধান্ত নিবে তাই তারা মেনে নিবেন।






