চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে আলোচনায় আসেন তামিম চৌধুরী

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১১:৩৮ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কবরস্থানের কাছে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানে
গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে হামলার ঘটনার অন্যতম মূলহোতা কানাডা
প্রবাসী তামিম চৌধুরী সহযোগীসহ নিহত হয়েছে।

জঙ্গি সংগঠন আইএসের দাবি, তামিম
তাদের বাংলাদেশ প্রধান। যদিও সরকার বারবারই এ দাবি প্রত্যাখ্যান করে বলে
আসছে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্বই নেই। তবে এদেশে জঙ্গিবাদ বিস্তারের
এখন পর্যন্ত পাওয়া তথ্যে উল্লেখযোগ্য একটি অংশের বিদেশ সংশ্লিষ্টতা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে বরখাস্ত ও বর্তমানে পলাতক মেজর জিয়ার পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ।

তামিম আহমেদ চৌধুরী বছর তিনেক আগেও কানাডায় বাস করতেন। ২০১৩ সালের মাঝামাঝি তিনি সেখানকার পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়ে আত্মগোপনে চলে যান।

পুলিশ জানায়, তামিম চৌধুরীর আদিবাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে। তবে স্বাধীনতার বছর দুয়েকের মধ্যে তার বাবা শফি আহমেদ চৌধুরী সপরিবার কানাডাপ্রবাসী হন। সেখানে ৮০’র দশকের মাঝামাঝি তামিমের জন্ম হয়।

কয়েকবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট সফর করলেও বিয়ানীবাজারে কেউ তাকে কখনো দেখেনি। তামিম চৌধুরী এক সময় কানাডার অন্টারিওর উইন্ডসর শহরে থাকতেন।

Reneta

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরন্টো স্টার ও ন্যাশনাল পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, আইএসের বাংলাদেশ খিলাফত দলের প্রধান শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ আসলে তামিম চৌধুরী।

এ বছরের শুরুর দিকে আইএস-এর মুখপত্র ‘দাবিক’-এ আবু ইব্রাহিম আল-হানিফ এর দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয়। 

তবে বাংলাদেশে আইএসের উপস্থিতির কথা প্রতিবারই প্রত্যাখ্যান করেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের তথ্যমতে, তামিম চৌধুরী ‘নিউ জেএমবি’র নেতা। গুলশান এবং শোলাকিয়া হামলায় তামিম এবং বরখাস্ত মেজর জিয়া নেপথ্যে থেকে ভূমিকা পালন করেছে বলেও জানায় পুলিশ।

গুলশান, শোলাকিয়ায় হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, সার্বিক অর্থায়ন – সবকিছুর সঙ্গেই জড়িত বলে এর আগে এক সংবাদ সম্মেলনে জানান আইজিপি শহীদুল হক। কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গিদেরও তামিম সহায়তা দিতেন বলে আইজিপি জানান।

বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারের এখন পর্যন্ত পাওয়া চিত্রে উল্লেখযোগ্য একটি অংশের বিদেশ সংশ্লিষ্টতা আছে।

বিশেষজ্ঞদের মতে, জঙ্গিবাদের মূল ‘খেলোয়াড়রা’ এমন ব্যক্তিদের টার্গেট করছে যাদের জন্ম বা বেড়ে উঠা বাংলাদেশের মতো দেশে হলেও পশ্চিমা দেশের পাসপোর্ট থাকায় সহজেই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT