চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেন ব্যাটিংটাই ভুলে গেল সবাই

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৩:৩৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেন ব্যাটিংটাই ভুলে গেল সবাই! একেরপর এক উইকেট হারিয়ে পথহারা বাংলাদেশ। ইন্দোরে চা বিরতির পরপরই গুটিয়ে গেছে সফরকারীরা। মাত্র ১৫০ রানেই। ফিফটি ছুঁতে পারেননি কেউই। টাইগারদের প্রথম ইনিংসে অল্পতে থামিয়ে স্বস্তিতে কোহলির ভারত।

ইনিংসে ফিফটি পেরোনো জুটি সবে একটা। সেই জুটির দুজন, মুশফিকের ৪৩ আর মুমিনুলের ৩৭-এর পর বলার মতো রান কেবল লিটনের ২১! ভারতের হয়ে ৩ উইকেট নিয়ে সেরা মোহাম্মদ সামি। ২টি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইশান্ত, উমেশ ও অশ্বিন।

বাংলাদেশ-১৫০/১০ (৫৮.৩)

বৃহস্পতিবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল। অধিনায়কের সিদ্ধান্তটা ঠিক প্রমাণ করতে পারেননি কেউই। শুরুর জোড়া ধাক্কায় সকালটা ভালো যায়নি, প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে বিপদ, পরের সেশনে উইকেট পড়র আরও ৪টি।

ইন্দোরে হলকার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মাঠে নেমে ইশান্ত শর্মা ও উমেশ যাদবের গতি-সুইংয়ের তোপে পড়ে টাইগাররা। জবাব দিতে পারেননি ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর বাঁচতে পারেননি মোহাম্মদ মিঠুনও।

প্রথমে ফেরেন ইমরুল কায়েস। দেখেশুনে শুরু করার পর ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাল হারান বাঁহাতি ওপেনার। যাদবের সামান্য লাফিয়ে ওঠা বলে ডিফেন্স করতে যেয়ে ব্যাটের কানার খোঁচায় তৃতীয় স্লিপে ধরা পড়েন তিনি। থামে ১৮ বলে ৬ রানের যাত্রা।

Reneta

আরেক উদ্বোধনী সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে সাজঘরের পথ দেখান ইশান্ত। স্বাগতিক পেসার রাউন্ড দ্য উইকেটে এসে যেটা করাতে চেয়েছিলেন, সাদমান সেটাই করেছেন! পা না নড়িয়ে লেংথ বলে ড্রাইভ খেলতে যেয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়েন ২৪ বলে ৬ রান করা বাঁহাতি ওপেনার।

তিনে নামা অধিনায়ক মুমিনুল ও মিঠুন শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন। যাদবের করা ইনিংসের ১৪তম ওভারে মিঠুনের প্যাডে বল লাগলে রিভিউ নিয়েছিলেন বিরাট কোহলি। সেদফা বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি মিঠুন। মোহাম্মদ সামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ১২ করে, ৩৬ বলের ইনিংস তার।

লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারেই জীবন পেয়েছেন মুশফিক। অশ্বিনের ঘূর্ণি তার ব্যাটে ছোবল দিয়ে স্লিপে গেলে সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারেননি রাহানে। যাদবের বলে মধ্যাহ্ন বিরতির আগে স্লিপে মুশফিককে জীবন দিয়েছেন কোহলিও। তার আগেই অশ্বিনের বলে স্লিপে মুমিনুলের ক্যাচ নিতে পারেননি রাহানেই। সুযোগটা কাজে লাগাতে পারলেন না টাইগার দলপতি।

যে অশ্বিনের বলে স্লিপে তার ক্যাচ ছেড়েছিলেন রাহানে। সেই অশ্বিনকে উইকেট দিয়েই সম্ভাবনার ইনিংসটা ফেলে এসেছেন মুমিনুল হক। ফেরার আগে মুশফিকুর রহিমের সঙ্গে ৬৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েছেন। বোল্ড হওয়ার সময় তার নামের পাশে ৬ চারে ৮০ বলে ৩৭ রান।

সেই মুশফিকও অবশ্য বেশিদূর যেতে পারেননি। সামির বলে বোল্ড হয়েছেন ৪৩ করে। তিনবার জীবন পাওয়া ইনিংসটি ৪ চার ও এক ছক্কায় ১০৫ বলের। একই ওভারে সামির পরের বলেই রানের খাতা খোলার আগে এলবিডব্লিউ হন মেহেদী মিরাজ। ক্যারিয়ারে প্রথমবার গোল্ডেন ডাক তার। টিভি রিপ্লে অবশ্য বলছিল রিভিউ নিলে বেঁচে যেতেন, সামির করা বলটি লেগস্টাম্প মিস করত!

তার আগেই অবশ্য সাজঘরে আরেক ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। অবদান মাত্র ১০ রান। অশ্বিনের বলে স্টাম্প ভেঙেছে তার। ফিরেছেন তুলনামূলক দিনের সবচেয়ে বাজে শটে। অশ্বিনের নিরীহদর্শন একটি বলে সুইপ খেলতে যেয়ে বোল্ড। বল তার লেগসাইড দিয়ে যেয়ে আঘাত হেনেছে অফস্টাম্পে। তার কিছু আগে অশ্বিনের বলে দিনের সবচেয়ে পিচ্ছিল হাতের রাহানের মাধ্যমে পেয়েছিলেন জীবন। রাহানের যেটি তৃতীয় ক্যাচমিস এদিন!

মহাবিপদের মাঝেই চা পান থেকে ফিরে তড়িঘড়ি সাজঘরে হাঁটা দেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাস। ৪ চারে ৩১ বলে কুইক ২১ রানের ইনিংসটি থামে তার, ইশান্তের বলে কোহলিকে ক্যাচ দিয়ে। শেষদিকে তাইজুল হয়েছেন রানআউট। আর ইবাদতকে বোল্ড করেছেন উমেশ।

এর আগে মোস্তাফিজুর রহমানকে ছাড়াই একাদশ সাজিয়ে নামে সফরকারীরা। খেলছেন দুই পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। ভারত খেলাচ্ছে তিন পেসার।

এই ম্যাচ দিয়ে ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ যুগে প্রবেশ করল বাংলাদেশ। নতুন চ্যালেঞ্জ, বাড়তি গুরুত্ব। ইন্দোর টেস্ট দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হল টিম টাইগার্সের।

অন্যদিকে টেস্টে ভারত এক নম্বর দল। চ্যাম্পিয়নশিপ শুরুর পর এপর্যন্ত খেলা পাঁচ ম্যাচেই জিতেছে বিরাট কোহলির দল। ভারতে এসে সবশেষ সিরিজে দাঁড়াতেই পারেনি সাউথ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলবাংলাদেশ-ভারত টেস্টমুমিনুলমুশফিকসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT