চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে পিছিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ, সিরিজের দ্বিতীয় টেস্টে আড়াইদিনে হার। টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে তবুও বাংলাদেশকেই এগিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ। তবে বৃহস্পতিবার ছোট ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও হারের পর অধিনায়কের উপলব্ধি হচ্ছে আসলে এগিয়ে শ্রীলঙ্কাই।

‘যদি ফল চিন্তা করি, অবশ্যই কিছুটা হলেও পিছিয়ে আছি। ওদের বোলিং যদি দেখেন, শেষদিকে ইয়র্কারগুলো ভাল ভাবে করতে পেরেছে। আমাদের অনেক পথ খুঁজতে হয়েছে রান করতে। যদি মুশির ব্যাটিং দেখেন, স্কুপ-রিভার্সস্কুপ খেলেছে বা ব্লকের বল অফ স্টাম্পের বাইরে এসে মেরেছে। আমাদের বোলাররা সেই লেংথে বল করতে পারেনি। এজন্যই এই ফল। তবে এই সংগ্রহ অবশ্যই আমাদের ডিফেন্ড করা উচিত ছিল।’

স্বাগতিকদের ১৯৪ রানের লক্ষ্য শ্রীলঙ্কা তাড়া করেছে ৬ উইকেট হাতে রেখে। শেষদিকে ব্যাটে ঝড় তুলে ২০ বল আগেই ম্যাচ ছিনিয়ে নিয়েছে সফরকারীদের পঞ্চম উইকেট জুটি। থিসারা পেরেরা ১৮ বলে ৩৯ ও দাসুন শানাকর ২৪ বলে ৪২ রানে থাকেন অপরাজিত।

সোজা ব্যাটে খেলে রান করেছেন এ দুজন। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা স্কুপ, রিভার্সসুইপ খেলতে গিয়ে অনেক সময়ই উইকেট বিলিয়ে আসেন। এ ম্যাচেও রিভার্সসুইপ খেলতে গিয়েই আউট হয়েছেন দুর্দান্ত শুরু এনে দেয়া সৌম্য সরকার। এমন শট খেলার প্রবণতা থাকার কারণ জানালেন মাহমুদউল্লাহ।

মূর্তিকারিগর

‘রিভার্সস্কুপের কথা যেটা বলছেন, যদি ইয়র্কার খুব ভাল জায়গায় থাকে, তাহলে সোজা বা সাইডে খেলা খুব কঠিন। তখন উদ্ভাবনী শট খেলতে হয়। শেষদিকে আমাদের বোলাররা ইয়র্কার খুব ভাল দিতে পারেনি। হাফ-অফ লেংথে বল কর এ উইকেটে পার পাওয়া কঠিন। ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যায়। ইয়র্কার আরও ভাল করা উচিত ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT