চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোন মুহূর্তে গণঅভ্যুত্থান হতে পারে: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৩৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান ঘটতে পারে। ক্ষমতাসীন দলের মন্ত্রী-নেতারা সরকারি গাড়িতে চড়ে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর কারণে জনগণের মনের অবস্থা বুঝতে অক্ষম। জনগণের ঢল যেকোনো মূহূর্তেই জনধিকৃত সরকারের মসনদকে উল্টে দিতে পারে, সেটি অনুধাবন করতে ব্যর্থ মন্ত্রীরা।

‘ক্ষমতার ঝাড়বাতির আলোয় মন্ত্রীদের চোখ এখন ঝাপসা হয়ে গেছে। ঠান্ডা ঘরে পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যে বসে থেকে বয়ে যাওয়া গণবিক্ষোভের জোরালো বাতাস গায়ে না লাগাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ এখন অগ্নিগর্ভ”

রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক কোন কর্মসূচি না থাকলেও বিএনপির সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে মানুষের ঢল দেখে ভীত হয়ে আবার দেশব্যাপী গণগ্রেফতার শুরু করেছে ভোটারবিহীন সরকার। প্রতিদিন কোনও না কোনও জেলায় কিংবা উপজেলায় মামলা ছাড়াই নেতা-কর্মীদের আটক করে পরে মিথ্যা মামলা দায়ের করে নেতা-কর্মীদের কারাগারে প্রেরণের হিড়িক চলছে। সত্যিকার অর্থে বর্তমান সরকারের দুঃশাসনে অতিষ্ঠ জনগণ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কর্মসূচি ৮ নভের থেকে পিছিয়ে ১১ নভেম্বর শনিবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেদিন যথাযোগ্য মর্যাদায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আগারগাঁওয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে ৮ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পরে যেকোন দিন সমাবেশ করার অনুমতি চাইলে করা সম্ভব বলে জানিয়েছে ডিএমপি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণঅভ্যুত্থানরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT