স্পোর্টস

যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারায় ৯৭ রানে।

ভারতের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান যুবারা অলআউট হয় ১৭০ রানে। মূলত ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা।

লঙ্কান ব্যাটসম্যানদের পক্ষে কামিন্ডু মেন্ডিস সর্বোচ্চ ৩৯ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে মায়ান ডাগার তিনটি, আভশ খান দুটি উইকেট নেন।

এর আগে টসে জিতে লঙ্কানরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টপ অর্ডারের ব্যাটসম্যান আনমলপ্রিট সিংয়ের ৭২ ও সরফরাজ খানের ৫৯ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৬৭ রান করে ভারত।

ম্যাচ সেরা হয়েছেন আনমলপ্রিট সিং।

বিষয়:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারত-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…