ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের পর ফাইনালেও আম্পায়ার বাংলাদেশের জেসি

মেয়েদের এশিয়া কাপ

বাংলাদেশি আম্পায়ার জেসি ফাইনালে দায়িত্ব পালন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন শিরোনামে ভারত-পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের আম্পায়ার জেসি ফাইনালে দায়িত্বে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার পর ফাইনালেও দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আম্পায়ার হিসেবে প্রথমবার এশিয়া কাপে প্রতিনিধিত্ব করেই টুর্নামেন্টের সবচেয়ে বড় দুটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা নিয়ে ফিরবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ফাইনাল। গত আসরের মতো শিরোপার লড়াই ভারত ও শ্রীলঙ্কার মাঝে। ডাম্বুলায় হবে ম্যাচটি।

সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। টিম টাইগ্রেস আসর থেকে ছিটকে গেলেও জেসি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আম্পায়ার হিসেবে। বিসিবি সূত্রে জানা গেছে এ খবর।

বিষয়:আম্পায়ার এশিয়া কাপ জেসি ফাইনাল বাংলাদেশ ভারত-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…