ফতুল্লায় যুব বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২১৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। মেন্ডিস-পেরেরার ওপেনিং জুটিতে ভালোই সূচনা করে তারা।
তবে মাঝে টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে স্বাগতিকরা।৭০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও ৪র্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে তা কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা করনে সর্বোচ্চ ৭৬ রান।
৪৮ ওভার ৫ বলে ২১৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কান যুব দল।
বাংলাদেশ অধিনায়ক মিরাজ ৩টি এবং সাইফউদ্দীন ও হালিম নেন ২টি করে উইকেট।






