চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ করার চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক কঠিন: সান্তোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুদ্ধ করার চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন কাজ মন্তব্য করে শান্তিতে নোবেল জয়ী কলম্বিয়ান প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বকে আবারও নতুন করে ভাবতে হবে।

শনিবার নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার গ্রহণের পর এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’র (ফার্ক) গেরিলাদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তির মাধ্যমে দেশটিতে পাঁচ দশকের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটান সান্তোস।

গত ৭ অক্টোবর এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে সান্তোসের নাম ঘোষণা করা হয়।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতির ক্ষতিকর দিকও তুলে ধরে এ নোবেল জয়ী বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধের দামামা বাজছে। সকলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে-সেখানে জিরো টলারেন্স নীতি বিশ্বকে আরও খারাপের দিকে টেনে তিনি যাচ্ছে। যুদ্ধ করার চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক কঠিন।

গত নভেম্বরে ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে সান্তোস নেতৃত্বাধীন কলম্বিয়া সরকার। কয়েক দশক ধরে মার্কসবাদী গেরিলাদের সঙ্গে চলা এ সংঘর্ষে কমপক্ষে আড়াই লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে আরো কয়েক লাখ মানুষ।

Reneta

নোবেল পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে ওই সহিংসতায় নিহত পরিবারদের কথা স্মরণ করে সান্তোস বলেন, আমি যুদ্ধের সময় কলম্বিয়ান মানুষের স্বাধীনতার অধিকার রক্ষার সময়ে নেতৃত্ব দিয়েছি এবং শান্তির সময়েও নেতৃত্ব দিয়েছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যুদ্ধ করার চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন কাজ।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি দেখেছি যারা সহিংসতার ভুক্তভোগী নয় তারা শান্তিচুক্তি মেনে নিতে প্রস্তুত নয়। অথচ যারা এর শিকার তারা যেন সহজে ক্ষমা করে দিয়ে ঘৃণাহীন হৃদয় নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হতে তৈরি।

অসলোর সিটি হলে অনুষ্ঠিত শান্তিতে নোবেল পুরস্কার হিসেবে সান্তোসকে একটি স্বর্ণপদক, ডিপ্লোমা ও ৮ মিলিয়ন সুইডিশ ক্রাউন দেয়া হয়।

গত ২৬ সেপ্টেম্বর ফার্ক গেরিলা ও কলম্বিয়া সরকারের মধ্যে ওই শান্তি চুক্তি সই হয়। তবে ২ অক্টোবর গণভোটে কলম্বিয়ার জনগণ ওই চুক্তি প্রত‌্যাখ‌্যান করে। যদিও অল্প ব্যবধানে জয় পায় চুক্তি বিরোধীরা।

এরপর কলম্বিয়ার সরকার গেরিলাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নে আরেকটি সংশোধিত শান্তিচুক্তি কংগ্রেসে উপস্থাপন করে। ডিসেম্বরের শুরুতে তা ১৩০-০ ভোটে পাস হয়। এরআগে দেশটির সিনেটে ৭৫-০ ভোটে পাস হয় চুক্তিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT