চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধীদের দোসর পাকিস্তানকে কড়া জবাব বাংলাদেশের

পান্থ রহমান পান্থ রহমান
৪:৫১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় শোক জানানোর পর ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। তাকে হুঁশিয়ার করে জানানো হয়, একের পর এক এমন কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণ দুই দেশের সম্পর্ক নষ্ট করতে পারে। 

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর আগের মতোই বিবৃতি দিয়ে একাত্তরে সংঘটিত অপরাধকে ‘কথিত’ উল্লেখ করে ‘ত্রুটিপূর্ণ বিচার’-এর অভিযোগ তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদে রোববার বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে ডেকে পাঠান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান। তার হাতে তুলে দেওয়া হয় কূটনৈতিক প্রতিবাদপত্র।

কামরুল আহসান জানান, আমরা বলেছি পাকিস্তান মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে যে মতামত বা বিবৃতি দিয়েছে তা আমাদের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের শামিল। তার বিচার অনেক স্বচ্ছ ও উন্মুক্ত ছিলো। তার এই বিচারে আপিল করারও সুযোগ ছিলো।

বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং এতে পাকিস্তানের মতামত দেওয়ার এখতিয়ার নেই জানিয়ে কূটনৈতিক পত্রে বলা হয়, মানবতাবিরোধীদের পক্ষ নিয়ে পাকিস্তান প্রমাণ করছে তারাও হত্যাকাণ্ডে যুক্ত ছিলো।

কামরুল আহসান আরো বলেন, সর্বোচ্চ আদালত বলেছেন- ১৯৭১ সালে বাংলাদেশের যে গণহত্যায় তিনি অংশগ্রহণ করেছেন, এটা তার প্রাপ্য শাস্তি ছিলো। এবং এই বিষয়ে পাকিস্তান সরকারের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। আর পাকিস্তানীদের অবস্থান সবাই পত্রিকাতেই দেখেছেন, তারা তাদের মতোই থাকছে।

মীর কাসেম আলীর রাজনৈতিক পরিচয় এবং অপরাধী হিসেবে তার শাস্তিকে গুলিয়ে ফেলার সুযোগ নেই বলে পরিস্কার জানিয়ে দেয় বাংলাদেশ। মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচার নিয়ে পাকিস্তানের মন্তব্যে এর আগেও তলব এবং পাল্টা তলবের ঘটনা ঘটেছে।

Reneta

যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর আগের ধারাবাহিকতায় মীর কাসেমের ফাঁসির পরও বিবৃতি দেয় একাত্তরে জামায়াতে ইসলামীর দোসর পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে মীর কাসেমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় ইসলামাবাদ।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘ত্রুটিপূর্ণ’ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৯৭১ সালের ডিসেম্বরের আগে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামী, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিরোধী দলকে দমিয়ে রাখার উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ বিচারকার্য পরিচালনা গণতন্ত্রের মূল আদর্শের পুরোপুরিই বিরোধী। বিচার প্রক্রিয়ার শুরু থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার গোষ্ঠী এবং আন্তর্জাতিক আইনি ব্যক্তিত্ব আদালতের কার্যপদ্ধতি, বিশেষ করে এর নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আসামীপক্ষের আইনজীবী ও সাক্ষীদের হয়রানিতেও আপত্তি করেছেন তারা।’

গতকাল শনিবার রাত ১০টা ৩০ মিনিটে কাশিমপুর কারাগারে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দিয়ে কলঙ্কমোচনের পথে এগিয়ে যায় দেশ।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অপহরণ, গুম, খুন ও নির্যাতনসহ ১৪টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীর কাসেমযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT