আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ায় বিমান হামলা, নিহত আরও ২২

যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ায় বিমান হামলা, নিহত আরও ২২

যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত যুদ্ধবিরতির তৃতীয় দিনে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানায়, পশ্চিম ইদলিবের তুরস্ক সীমান্তের দারকুশ শহরে এ বিমান হামলায় আরও কয়েক ডজন লোক মারাত্মক আহত হয়েছেন।

দারকুশ শহরটি আল-কায়েদার অনুসারী আল-নুসরা ফ্রন্ট এবং স্থানীয় বিদ্রোহী গ্রুপ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে।

বিষয়:সিরিয়া-রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…