চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধটা নিজের সঙ্গে নিজের: সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৪৫ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: টানা দুই বছর কোনো সেঞ্চুরি ছিল না। বিশ্বকাপে এসে টানা দুই সেঞ্চুরি! আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ব্যাটিং ফর্মটা ইংল্যান্ডে নিয়ে এসেছেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটির পর লিখে চলেছেন সেঞ্চুরির মহাকাব্য। আসছে বড় ইনিংস।

কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলার পর টন্টনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে উড়িয়ে দেয়ার ম্যাচে অপরাজিত থাকেন ১২৪-এ। অসাধারণ পারফরম্যান্সের পথে কোন জিনিসটা কাজে দিচ্ছে সবচেয়ে বেশি? সংবাদ সম্মেলনে এ প্রশ্নের লম্বা উত্তর দিলেন সাকিব। জানালেন, মানসিক দৃঢ়তাই মানুষকে জয়ী করে যুদ্ধের ময়দানে।

‘আসলে এরকম পর্যায়ে এমন পরিবেশ-পরিস্থিতিতে মানসিক শক্তিটাই সবচেয়ে বেশি কাজ করে। ফিটনেস ভালো থাকলে যেটা হয় ওটা আপনাকে সাহায্য করে। প্রকৃতপক্ষে মনটাকে যত শক্ত রাখা যায় এখানে, যতবেশি সাহস রাখা যায়, তাহলে ব্যাটিং বলুন আর বোলিং, ওই সময়টায় (মাঠের লড়াই) সাহায্য করে। আসলে যুদ্ধটা হয় নিজের সঙ্গে নিজের। নিজে নিজে যদি কেউ হেরে যায় মনের ভেতরে, তাহলে তার জেতার সম্ভাবনা থাকে না। নিজে যদি মন থেকে বলে জিতব জিতব, হয়ত সবসময় সফল হবে না, বেশিরভাগ সময়েই হওয়ার সম্ভাবনা থাকে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের বড় লক্ষ্য সামনে নিয়েও জেতার মনছবি বাংলাদেশকে দিয়েছে বড় মঞ্চে বড় সাফল্য। ৫১ বল হাতে রেখেই ক্যারিবীয়দের ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

সাকিব জানালেন, শুরু থেকেই জয়ের লক্ষ্যে অবিচল ছিল বাংলাদেশ। ড্রেসিংরুম কিংবা ২২ গজে ব্যাটিংয়ের সময়, একটি মুহূর্তেও ঘাবড়ে যায়নি দল। ক্রিকেটে মানসিক শক্তিটাই যে বড় সেই উদাহরণ তৈরি করা বাংলাদেশ মঙ্গলবার ধরবে নটিংহ্যামের পথ। সেখানে আগামী ২০ জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT