চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুগের যাত্রায় যুবলীগ, জীবনের জয়গান যুবলীগ

ইশতিয়াক আহমেদ জয়ইশতিয়াক আহমেদ জয়
১:৫৪ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২০
মতামত
A A

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। যার জন্মই হয়েছিল জনতার প্রয়োজনে। ১৯৭১ পরবর্তী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক পটভূমি ছিল ভঙ্গুর। সংস্কারের প্রয়োজন পড়েছিল প্রতিটি ক্ষেত্রেই। বিচক্ষণ ও দূরদর্শী রাষ্ট্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টের পেলেন যুব ঐক্যের প্রয়োজনীয়তা।

এরপর পিতা মুজিবের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হোক মনির নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের প্রতিটি সদস্যের চোখে মুখে লেগে ছিল অঙ্গীকার। যে অঙ্গীকার দেশ বিনির্মাণের,যে অঙ্গীকার পিতা মুজিবের মুখ উজ্জ্বল করবার।

এরপরের ইতিহাস তো সবারই জানা। ৭৫ এ সপরিবারের হত্যা করা হয় বাংলাদেশের কল্পকার শেখ মুজিবুর রহমানকে। ঘাতকের বুলেট থেকে রক্ষা পাননি বাংলাদেশ যুবলীগের তৎকালীন প্রেসিডেন্ট শেখ ফজলুল হক মনিও। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট স্বাধীনতাপন্থিদের অনুকূলে ছিল না। যুদ্ধপরাধী ও জাতিরপিতার হত্যাকারিদের পুনর্বাসন-প্রমোশনে দেশটাকে বানিয়ে রাখা হয়েছিল সাক্ষ্যাত দোযখ। তবুও প্রতিবাদে মুখর ছিল শেখ মুজিবের সন্তানসম সংগঠন বাংলাদেশ যুবলীগ।

সমস্ত ষড়যন্ত্র-কুপরিকল্পনাকে পেছনে ফেলে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। সে যাত্রায় বিশ্বস্ত ছায়াসঙ্গী হয়ে পাশে থেকেছে বাংলাদেশ যুবলীগ।

সম্প্রতি যুবলীগের নাম এসেছিল ক্যাসিনো কেলেঙ্কারিতে। এখানে যুবলীগ বললে বেশ খানিকটা ত্রুটি থেকে যাবে।কয়েকলক্ষ যুবলীগ কর্মীর সাথে বেইনসাফী করা হবে, যারা যুবলীগ ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, ভালোবাসে বাংলাদেশকে।আর যে ভালবাসতে জানে সে কখনও অন্যায় করে না। যুবলীগের গুটিকয়েক লোক কালি মাখাতে চেয়েছিল সংগঠনটির
প্রতিটা অক্ষরে। কিন্তু বিচক্ষণ নেত্রী শেখ হাসিনা তো অন্যায়ের সাথে আপোস করেননি কখনও। তিনি কেন মেনে নেবেন অন্যায়? মানেন নি। বহিস্কার করেছেন অপরাধের সাথে জড়িত প্রত্যেককে।

এরপর এক নতুন চমক দেখলো বাংলাদেশ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। ছাত্রদের শেখাতেন দেশ গড়ার বানী। তার হাতেই প্রধানমন্ত্রী তুলে দিলেন যুবলীগের ভার। শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক হিসেবে পেলেন মাইনুল আহসান খান নিখিলকে।

Reneta

একটা বিশাল ধাক্কায় মনোবল ভাঙা যুবলীগকে টেনে তুললেন ভালোবাসা ও একাগ্রতায়।

সম্প্রতি ২০১ সদস্যবিশিস্ট কার্যনির্বাহী কমিটি ও ২০০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে তরুণদের জয়জয়াকার। এটা সম্ভবত সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। যে পরিকল্পনায় জাতির পিতা যুবলীগ তুলে দিয়েছিলেন শেখ মনির হাতে হয়তো তেমনই কোন পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধু কন্যা যুবলীগকে তুলে দিয়েছেন শেখ মনির বড় পুত্র শেখ পরশের
হাতে। আমি বিশ্বাস করি এই নেতৃত্বের মেধায় মানুষের হৃদয়ে সর্বোচ্চ স্থান দখল কর নেবে বাংলাদেশ যুবলীগ। আমি বিশ্বাস করি এই নেতৃত্ব বিনির্মাণের অহংকারে আনন্দিত করবে বাংলাদেশ আওয়ামী লীগকে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT