যুগের আবর্তনে হারিয়ে গেছে ‘ঈদ কার্ড’
ঈদ কার্ড বিক্রির জন্য দোকানে বসে থাকা শিশু ও যুবকদের ছবি, যেখানে বিভিন্ন ধরনের ঈদ কার্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঈদ কার্ড, যুগের আবর্তনে প্রায় প্রায় হারিয়ে যাওয়া একটি প্রচলনের নাম। আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগেও শিশু-কিশোর এবং তরুণ-তরুণীদের মাঝে বেশ জনপ্রিয় ছিল ঈদ কার্ড বিনিময়ের বিষয়টি। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার গলিতে গলিতে দেখা যেত ছোট ছোট ঈদ কার্ডের দোকান। সাধারণত এলাকার কিশোর-তরুণরা বাড়ি বাড়ি গিয়ে ঈদের চাঁদা সংগ্রহ করে অল্প পুঁজিতে অস্থায়ী এসব দোকান তৈরি করত। যেখানে সুলভ মূল্যে পাওয়া যেত বর্ণিল সব ঈদ কার্ড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






