চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র এবং কানাডায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভয়াবহ ঝড়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার কিছু অংশ ভারী তুষার এবং বরফে ঢাকা পড়েছে, যার কারণে প্রায় ৮কোটি লোক আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছে।

১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে আছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ভার্জিনিয়া, জর্জিয়া, নর্থ এবং সাউথ ক্যারোলিনায় ইতোমধ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)-এর বরাতে বিবিসি জানায়, কিছু কিছু এলাকায় ১ ফুট (৩০সেমি)’এর বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া এই ভারি তুষারপাতের কারণে ভ্রমণে সমস্যা, বিদ্যুৎবিভ্রাট এবং গাছের ক্ষতি হতে পারে বলে উল্লেখ করে। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে, হাইওয়ে টহলদাররা শত শত যানবাহনের দুর্ঘটনার খবর দিয়েছে। এছাড়া নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাটের কিছু অংশসহ আরও কিছু জায়গায় উপকূলীয় বন্যার পূর্ভাবাস দেয়া হয়েছে যা রাস্তাঘাট এবং অবকাঠামোতেও আঘাত আনবে বলে সতর্ক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বাইরের ৩ হাজার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি এলাকার বাসিন্দাদের রাস্তায় বের না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এই প্রদেশের একটা অংশের জন্য এটি খুব ভয়াবহ ঝড় হিসেবে গণ্য হবে কিন্তু ভালো বিষয় হলো, আবহাওয়া পূর্বাভাস মতে, ঝড়টি সপ্তাহান্তে ছুটির দিন অর্থাৎ মঙ্গলবার আঘাত হানবে, যে দিনে লোকজন বাইরে কম বের হবে।

কানাডায় অন্টারিও প্রদেশের দক্ষিণাংশে গত রোববার বন্যা সতর্কতা জারি করা হয়। এছাড়া কানাডার সর্ববৃহৎ প্রদেশ টরেন্টোতে ৭ ইঞ্চি পুরো তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্টারিওতুষারপাতনিউইয়র্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT